নির্বাচনী ফল পাল্টানোর চেষ্টার দায়ে অভিযুক্ত ট্রাম্প

আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ০৪:৫৭ পিএম

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে পরাজয়ের ফল পাল্টানোর চেষ্টার দায়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করা হয়েছে। এ নিয়ে চলতি বছরে তার বিরুদ্ধে চারটি ফৌজদারি মামলা দায়ের করা হলো। 

স্থানীয় সময় সোমবার জর্জিয়ার একটি গ্র্যান্ড জুরি ট্রাম্পসহ ১৯ জনকে অভিযুক্ত করে একটি অভিযোগপত্র জারি করে। খবর বিবিসির।  

ট্রাম্প এবং তার সহযোগীদের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ এনে ২০২১ সালের ফেব্রুয়ারিতে প্রথম তদন্ত শুরু করেছিলেন জর্জিয়ার প্রসিকিউটর ফানি উইলিস।

সোমবার প্রকাশিত ৯৮ পৃষ্ঠার অভিযোগপত্রে সংশ্লিষ্ট ১৯ জনের বিরুদ্ধে ৪১টি অভিযোগ তালিকাভুক্ত করা হয়েছে। 

যদিও ট্রাম্প তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন। 

image

জর্জিয়ার প্রসিকিউটর ফানি উইলিস

এদিকে উইলিস জানিয়েছেন, তিনি ২৫ আগস্ট দুপুরের মধ্যে অভিযুক্তদের স্বেচ্ছায় আত্মসমর্পণের সুযোগ দিচ্ছেন। একসাথে ১৯ অভিযুক্তের বিচার করার পরিকল্পনা করছেন তিনি।

অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা 'সজ্ঞানে এবং ইচ্ছাকৃতভাবে ট্রাম্পের পক্ষে নির্বাচনের ফলাফল বেআইনিভাবে পরিবর্তন করার ষড়যন্ত্রে যোগ দিয়েছিলেন।' 

সংশ্লিষ্টরা বলছেন, অভিযোগ প্রমাণ হলে ট্রাম্পসহ বাকিদের সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।


একাত্তর/আরবিএস  

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনের নবনিযুক্ত দুই সদস্য— সাংবাদিক এস. এ. এম মাহফুজুর...
দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর