শস্যচুক্তি স্থগিতের পর ওডেসা বন্দর ছাড়ল প্রথম জাহাজ

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ০২:০০ পিএম

রাশিয়া কৃষ্ণসাগরীয় শস্যচুক্তি স্থগিতের পর প্রথমবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেসা বন্দর ছেড়ে গেছে হংকংয়ের পতাকাবাহী শস্যবোঝাই একটি জাহাজ।

বুধবার এ ঘটনা ঘটে বলে ইউক্রেনের অবকাঠামোমন্ত্রী ওলেক্সান্দার কুব্রাকভ ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন। খবর রয়টার্সের।

কুব্রাকভ বলেন, হংকংয়ের পতাকাবাহী জাহাজ জোসেফ শুল্টে খাদ্যপণ্যসহ ৩০ হাজার টন মালপত্র নিয়ে বসফরাস প্রণালির দিকে রওনা হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করলে জাহাজটি ইউক্রেনের বন্দরে আটকা পড়েছিল। যুদ্ধ শুরুর পর প্রথমবার সাগরে ভাসল এটি।

গত বছরের জুলাইয়ে জাতিসংঘের মধ্যস্থতা ও তুরস্কের উদ্যোগে রাশিয়া ও ইউক্রেন কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনীয় খাদ্যশস্য রপ্তানির চুক্তি করেছিল। এর আওতায় কয়েক লাখ টন ময়দা, গমসহ বিভিন্ন পণ্য রপ্তানি হয়েছে। চুক্তির অধীনে কৃষ্ণসাগর দিয়ে রাশিয়াও নিজেদের খাদ্যশস্য ও সার রপ্তানি করার সুযোগ পায়।

কিন্তু চুক্তির শর্ত মানা হচ্ছে না অভিযোগ তুলে শস্যচুক্তি বেরিয়ে যায় মস্কো। এ অবস্থায় রাশিয়া সতর্ক করেছে, ইউক্রেনের দিকে যাওয়া জাহাজগুলো অস্ত্র বহন করছে বলে গণ্য করা হবে।

গত রোববার ইউক্রেন অভিমুখে একটি তুর্কি পতাকাবাহী জাহাজ লক্ষ্য করে গুলি ছুড়ে সতর্কবার্তা পাঠায় রুশ যুদ্ধজাহাজ। এ ঘটনাকে জলদস্যুতা আখ্যা দিয়ে নিন্দা জানায় কিয়েভ।


একাত্তর/জো

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর