সৌদি সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ০৫:১৭ পিএম

সৌদি আরব সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।

বৃহস্পতিবার তিনি এ সফরে যান বলে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে।

চলতি বছরের মার্চে ইসলামিক রিপাবলিক ইরানের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হয়। এরপর জুনে প্রথম সফরে তেহরান যান সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। সেখানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

চলতি বছরের মার্চে চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরব তাদের কূটনৈতিক বিরোধের অবসান ঘটিয়ে সম্পর্ক পুনরায় শুরু করতে রাজি হয়। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ও অস্থিরতায় জ্বালানি দেওয়া বৈরিতার বছরগুলো পেছনে ফেলে তারা।

আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনের প্রভাবে পানি সংকটের মুখে বিশ্ব

২০১৬ সালে সৌদি আরব দেশটির শিয়া সম্প্রদায়ের একজন বিশিষ্ট ধর্মীয় নেতাকে ফাঁসি দেওয়ার পর দুই দেশের সম্পর্ক তলানিতে নেমে যায়। ওই ঘটনা প্রতিক্রিয়ায় তেহরানের সৌদি দূতাবাসে ইরানি বিক্ষোভকারীরা হামলা চালায়। ওই হামলার ঘটনার জেরে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল রিয়াদ।


একাত্তর/জো

সৌদি আরবের জাতীয় তেল জায়ান্ট- সৌদি আরামকো'র প্রধান কার্যালয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরদিন আবারও দেশটির সব বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোয় অনবরত হামলা চালিয়ে যাওয়ার নজিরবিহীন হুমকি...
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক নজিরবিহীন ও রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় সৌদির প্রধান কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হওয়ার ঘটনায় সৌদি আরবের অভ্যন্তরীণ...
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন এক ভারতীয় নাগরিক। এতে হুথিদের এই বর্বরোচিত...
সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও সামরিক স্থাপনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লাগাতার ও রক্তক্ষয়ী হামলার ছবি-ভিডিও ধারণ করায় দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে একাধিক আমেরিকান নাগরিক...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর