আধুনিক ব্রিটেনের নিকৃষ্টতম সিরিয়াল কিলার 'লুসি'

আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১০:২২ পিএম

লুসি লেটবি, ৩৩ বছর বয়সী এ সেবিকাকে (নার্স) এরইমধ্যে আধুনিক ব্রিটেনের নিকৃষ্টতম সিরিয়াল কিলার আখ্যা দেয়া হয়েছে। সাত নবজাতককে হত্যা এবং আরও ছয়জনকে হত্যা চেষ্টার দায়ে তাকে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাজ্যের আদালত। 

বিবিসি বলছে, তিনিই হবেন যুক্তরাজ্যের তৃতীয় জীবিত নারী যাকে আমৃত্যু সাজা খাটতে হতে পারে। 

যুক্তরাজ্যের ম্যানচেস্টার ক্রাউন কোর্ট শুক্রবার লুসিকে দোষী সাব্যস্ত করেছে। আগামী সোমবার চূড়ান্ত রায় ঘোষণা করবে আদালত। 

লুসির বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, ২০১৫ এবং ২০১৬ সালে চেস্টার হাসপাতালের নবজাতক ইউনিটের দায়িত্ব পালনের সময় তিনি সাতটি শিশুকে হত্যা এবং অন্য ছয়জনকে হত্যার চেষ্টা করেছেন। এর মধ্যে রয়েছে দুই যমজ শিশু, যাদের ২৪ ঘণ্টার ব্যবধানে হত্যা করা হয়। আরেক কন্যা শিশুকে চারবারের প্রচেষ্টায় হত্যা করেন তিনি। এমনকি তার হাত থেকে রেহাই পায়নি এক কেজিরও কম ওজনের এক নবজাতক, যার শরীরে ইনজেকশনের মাধ্যমে বাতাস ঢুকিয়ে দিয়ে হত্যা করা হয়।  

image


পুলিশ বলছে, ঠিক কি কারণে ওই শিশুদের হত্যা করা হয়েছে তা এখনও অস্পষ্ট। তবে তার বাড়ি থেকে উদ্ধার করা একটি চিরকুটে লেখা ছিল, 'আমি খারাপ, আমি এটি করেছি।'

লুসির সহকর্মীরা জানান, প্রতিটি হত্যাকাণ্ডের পর তাকে আরও উত্তেজিত মনে হতো। সে সময় মৃত শিশুদের ছবিও তুলে রাখতেন তিনি। যদিও তখন বিষয়টি বুঝতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।  

image

তদন্তকারী কর্মকর্তা পল হিউজ বলেন, ছয় বছর ধরে চলেছে এ তদন্ত। শুরুতে আমাদের অনেক সতর্কতা অবলম্বন করতে হয়েছে যাতে কোনো ভুল না হয়।  

তিনি যোগ করেন, এসব মৃত্যুর জন্য দায়ি ব্যক্তিকে খুঁজছিলাম আমরা। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া ছিল। কিন্তু কোনো পাথর বাকি ছিল না। আমরা তাড়াহুড়ো করিনি।

আটজনের একটি দল তদন্ত শুরু করলেও পরে প্রায় ৭০ জন কর্মকর্তা একসাথে এ কাজে অংশ নিয়েছে বলেও জানান তিনি। 

লুসি লেটবির বিরুদ্ধে আজকের রায়ের পর ব্রিটিশ সরকার স্বাধীন তদন্তের নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন: চীনের বাজার ধরতে আগ্রহ নেই বাংলাদেশের

কর্তৃপক্ষ জানিয়েছে, ভুক্তভোগী পরিবারগুলোকে তাদের প্রয়োজনীয় উত্তর দিতে হবে। এ জন্য ওই শিশুদের হত্যার কারণ এবং পরিস্থিতি আরও গভীরভাবে খতিয়ে দেখা হবে৷

এদিকে চেস্টার হাসপাতাল এবং লিভারপুল উইমেনস -এ দুই প্রতিষ্ঠানে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত কাজ করেছিলেন তিনি। সে সময়ে এই দুই প্রতিষ্ঠানের নবজাতক ইউনিটে থাকা চার হাজার শিশুর বিষয়েও তদন্ত করবে পুলিশ। 


একাত্তর/আরবিএস   

ইরানের শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের টার্গেট করে ইসরাইলের ধারাবাহিক হত্যাকাণ্ড এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাঠামো ধ্বংসের হুমকির মুখে তেহরান তার অনড় অবস্থানের কথা...
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, এক বিমান হামলায় ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী প্রধান আলী রেজা তাংসিরি নিহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টায় এক নাটকীয় মোড় এসেছে। পাকিস্তানের বিশেষ অনুরোধে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফকে সাময়িকভাবে...
তেহরানের প্রায় সব ট্রাফিক ক্যামেরা বছরের পর বছর ধরে হ্যাক করা ছিল। ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার তেহরানের পাস্তুর স্ট্রিটের কাছে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বিমান হামলায়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর