ড্রোন হামলার পর মস্কো বিমানবন্দরে ফ্লাইট ব্যাহত

আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০২:২৭ পিএম

মস্কো অঞ্চলে দুইটি ইউক্রেনীয় ড্রোন হামলা ব্যর্থ করা হলেও রাজধানী এবং এর বাইরে অন্তত ৫০ বিমানের ফ্লাইট ব্যাহত হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। সোমবার রুশ বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়েতসিয়া এ তথ্য নিশ্চিত করে। খবর আলজাজিরা’র।

রোসাভিয়েতসিয়া জানায়, ভনুকোভো, ডোমোদেডোভো, শেরেমেতিয়েভো এবং ঝুকভস্কি বিমানবন্দরে ৪৫টি যাত্রীবাহী ও দুইটি পণ্যবাহী বিমানের যাত্রা সাময়িকভাবে বাতিল করা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সোমবার সকালে রাজধানী মস্কোর দক্ষিণ-পশ্চিমে ওডিনসোভো জেলায় কিয়েভের দুইটি ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ হয়েছে। তবে একটি ড্রোনের কিছু অংশ স্থানীয় একটি বাড়িতে পড়লে দুইজন আহত হন।

এদিকে, বাখমুতের কাছে তিন বর্গ কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করার দাবি করেছে ইউক্রেন। দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী হানা মালিয়ার জানান, যুদ্ধ-বিধ্বস্ত শহর বাখমুতের একটি অংশ পুনরুদ্ধার করা গেলেও দক্ষিণ ফ্রন্টে বড় কোনো অগ্রগতি করতে পারেনি ইউক্রেনীয় সেনারা।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে আকাশ থেকে বিশাল বরফে খণ্ড পতন

তিনি বলেন, ‘আরও তিন বর্গ কিলোমিটার এলাকা শত্রুমুক্ত করা হয়েছে। তবে দক্ষিণে পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। আমাদের সেনারা বার্দিয়ানস্ক এবং মেলিতোপোল সেক্টরের দিকে এগোচ্ছে।’


একাত্তর/জো

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
পারস্য উপসাগরের কৌশলগত লাইফলাইন হরমুজ প্রণালীতে মার্কিন সেনাবাহিনীর একটি ‘অ্যাপাচি’ কপ্টার ভূপাতিত করার জের ধরে ইরানের ওপর বিধ্বংসী বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড...
ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান ও হুঁশিয়ারিকে বুড়ো আঙুল দেখিয়ে মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেছে রক্তক্ষয়ী ও বিধ্বংসী পাল্টাপাল্টি যুদ্ধ। সোমবার ইরানের কয়েকটি সামরিক অঞ্চলে ইসরাইলি বিমান বাহিনী ভয়াবহ হামলা...
তিন মাস পেরিয়ে মার্কিন-ইরান রক্তক্ষয়ী সংঘাত যখন আগামী সপ্তাহে শততম দিনে পদার্পণ করতে যাচ্ছে, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের আকাশজুড়ে শুরু হয়েছে এক প্রলয়ঙ্কারী ড্রোন ও মিসাইল যুদ্ধ। শনিবারের এই...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর