চন্দ্রাভিযান ব্যর্থ হওয়ার পরই হাসপাতালে রুশ বিজ্ঞানী

আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০২:৪১ পিএম

৪৭ বছর পর রাশিয়ার প্রথম চন্দ্রাভিযান ব্যর্থ হয়েছে। চাঁদে অবতরণের আগে নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় রুশ মহাকাশযান লুনা-২৫। এর পরই এ মিশনে কাজ করা শীর্ষস্থানীয় পদার্থবিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানীদের একজনকে মস্কোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, শারীরিক জটিলতার কারণে শনিবার ৯০ বছর বয়সী মিখাইল মারোভকে হাসপাতালে নেয়া হয়েছে। 

এ জ্যোতির্বিজ্ঞানী নিউজ চ্যানেল আরবিসি এবং মস্কোভস্কি কমসোমোলেটস সংবাদপত্রকে জানান, চন্দ্রাভিযানের ব্যর্থতা এতটাই বিধ্বংসী ছিল যে এটি তার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলেছে।

ক্রেমলিনের কাছাকাছি অবস্থিত সেন্ট্রাল ক্লিনিকাল হাসপাতালে তিনি সাংবাদিকদের বলেন, আমি পর্যবেক্ষণে আছি। আমি কীভাবে চিন্তা করবো না, এটি মূলত জীবনের প্রশ্ন। এটি খুবই জটিল। 

তিনি আরও বলেন, বিষয়টি দুঃখজনক যে, আমরা অবতরণ করতে ব্যর্থ হয়েছি। আমাদের চন্দ্র কর্মসূচির পুনরুজ্জীবন দেখার এটাই সম্ভবত আমার শেষ সুযোগ ছিলো।

তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তে বেরিয়ে আসবে এবং পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান এ বিজ্ঞানী। 

আরও পড়ুন: নির্বাচনে হস্তক্ষেপ: আত্মসমর্পণের ঘোষণা ট্রাম্পের

এর আগে এক বিবৃতিতে রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ কর্পোরেশন (রোসকসমস) জানায়, শনিবার লুনা-২৫ একটি অপ্রত্যাশিত কক্ষপথে চলে যায় এবং চাঁদের পৃষ্ঠের সাথে সংঘর্ষের ফলে অস্তিত্ব হারায়।

লুনা-২৫ অভিযানের মধ্যদিকে মস্কো তার সোভিয়েত যুগের লুনা প্রোগ্রামে ফিরে যাবে, এমনটাই ধারণা ছিলো সংশ্লিষ্টদের। বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রাশিয়া স্বাধীনভাবে মহাকাশে নিজের দাপট ধরে রাখতে এ উদ্যোগ নিয়েছিল। 

সবশেষ ১৯৭৬ সালে লুনা-২৪ মিশনের পর থেকে চাঁদে যাওয়ার প্রচেষ্টা চালায়নি রাশিয়া।


একাত্তর/আরবিএস   

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর