বিদেশে থাকা নাগরিকদের জন্য সীমান্ত খুলে দিলো উত্তর কোরিয়া

আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১১:৫৫ এএম

বিদেশে বসবাসরত উত্তর কোরিয়ার নাগরিকদের জন্যে পুনরায় দেশটির সীমান্ত খুলে দিয়েছে কিম প্রশাসন।

রোববার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এক প্রতিবেদনে একথা জানিয়েছে। করোনা মহামারি মোকাবেলায় এতোদিন কঠোর অবস্থানে ছিল দেশটি। এমনকি বিদেশে বসবাসরত নিজ দেশের নাগরিকদের জন্যও বন্ধ ছিলো সীমান্ত।  

দেশটির স্টেট ইমার্জেন্সি প্রিভেনশান হেডকোয়াটার্সের ঘোষণায় বলা হয়েছে, করোনা মহামারির কঠোর বিধিনিষেধের কারণে উত্তর কোরিয়ার নাগরিক যারা বিদেশে অবস্থান করছিলেন, তাদের দেশে ফেরার অনুমতি দেয়া হয়েছে।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, যারা দেশে ফিরে আসবেন তাদের কোয়ারেন্টিন ওয়ার্ডে এক সপ্তাহের মেডিকেল পর্যবেক্ষণে রাখা হবে।

এর আগে গত সপ্তাহে ক্রীড়াবিদদের একটি প্রতিনিধি দলকে কাজাখস্তানে একটি তায়কোয়ান্দো প্রতিযোগিতায় যোগদানের অনুমতি দেয়া হয়। একই সময়ে তিন বছর পর প্রথমবারের মতো চালু হয় রাষ্ট্রীয় সংস্থা এয়ার কোরিও এর আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট।

করোনা মহামারি মোকাবেলার লক্ষ্যে ২০২০ সালের শুরুর দিকেই সীমান্ত বন্ধ করে দিয়েছিল দেশটি।

আরবিএস  
উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ভূ-রাজনীতির এক টানটান উত্তেজনার মধ্যে দীর্ঘ সাত বছর পর সোমবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ২০১৯ সালে তাঁর শেষ সফরের তুলনায় এবারের পিয়ংইয়ংয়ের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।...
বিশ্বরাজনীতির সh নিয়মনীতি ও নিষেধাজ্ঞা বুড়ো আঙুল দেখিয়ে আবারও পরমাণু অস্ত্রের হুঙ্কার দিলেন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন। বৃহস্পতিবার উত্তর কোরিয়া সম্পূর্ণ নতুন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ...
পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের পুলিশ এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্সকে (আরপিএফ) এক নজিরবিহীন ও কঠোর নির্দেশ দিয়েছেন। নতুন এই নিয়ম অনুযায়ী, রাজ্যটিতে আটক...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর