ইইউতে অভিবাসনপ্রত্যাশীদের আবেদন বেড়েছে ২৮ শতাংশ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৭ পিএম

গত বছরের তুলনায় এ বছরের প্রথম ছয় মাসে ইউরোপীয় ইউনিয়ন -ইইউতে অভিবাসনপ্রত্যাশীদের আশ্রয় আবেদন বেড়েছে ২৮ শতাংশ। এক্ষেত্রে শীর্ষ আবেদনকারীদের মধ্যে ছয় নম্বরে রয়েছেন বাংলাদেশিরা। মঙ্গলবার ইউরোপীয় কর্তৃপক্ষ প্রকাশিত পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে।

ইউরোপিয়ান ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম-ইইউএএ বলছে, ২০২৩ সালের জানুয়ারি থেকে জুন মাসের শেষ পর্যন্ত জোটের ২৭ সদস্য দেশ এবং সহযোগী সুইজারল্যান্ড ও নরওয়েতে আশ্রয়ের জন্য আবেদন জমা পড়েছে মোট ৫ লাখ ১৯ হাজার। খবর এএফপির।

সেই হিসাবে, বছর শেষে ইউরোপে আশ্রয়ের আবেদনের সংখ্যা দাঁড়াতে পারে ১০ লাখের বেশি। ২০১৫-১৬ সালের পর এত সংখ্যক আশ্রয় আবেদন আর কখনো দেখেনি ইইউ। সেই সময় যুদ্ধকবলিত সিরিয়ার বাসিন্দারা দেশ ছেড়ে পালাতে শুরু করায় অভিবাসনপ্রত্যাশীদের ঢল নেমেছিলো ইউরোপে।

২০১৫ সালে ইউরোপীয় দেশগুলো সাড়ে ১৩ লাখ আশ্রয় আবেদন পেয়েছে। ২০১৬ সালে সেই সংখ্যা ছিল সাড়ে ১২ লাখ।

তবে, ২০১৭ সালে ইইউ তুরস্কের সাথে অবৈধ সীমান্ত পারাপার রোধে চুক্তি করার পর আশ্রয় আবেদনের সংখ্যা কমে আসে। ২০২০-২১ সালে করোনা মহামারির সময় ভ্রমণ নিষেধাজ্ঞার কারণেও কমেছে আশ্রয় আবেদন। সেই সংখ্যা এবার আবারও বাড়ছে।

ইইউএএ বলেছে, ২০২২ সালে আশ্রয় আবেদনের সংখ্যা একলাফে ৫৩ শতাংশ বেড়ে যায়, যার কারণে ইউরোপীয় দেশগুলো ‘চাপে পড়েছে’ বলে মনে করছে সংস্থাটি।

রাশিয়ার সাথে যুদ্ধের কারণে ইউক্রেনীয়দের বিশেষ সুরক্ষা সুবিধা দিচ্ছে ইইউ। এর মাধ্যমে অন্তত ৪০ লাখ ইউক্রেনীয় ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় পেয়েছেন। তাদের বসবাসের বন্দোবস্ত করতে গিয়েই চাপে পড়তে হচ্ছে দেশগুলোকে।

ইইউএএ জানিয়েছে, এ বছর ইউরোপে আশ্রয়ের জন্য আবেদনকারীদের মধ্যে এক-চতুর্থাংশই সিরীয় এবং আফগান নাগরিক। এরপর রয়েছেন ভেনেজুয়েলা, তুরস্ক, কলম্বিয়া, বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকরা।

২০১৫-১৬ সালে বেশিরভাগ সিরীয় শরণার্থী গ্রহণ করেছিল জার্মানি। এ বছরও আশ্রয়প্রার্থীদের অন্যতম পছন্দের গন্তব্য সেটি, বিশেষ করে সিরীয় ও আফগানদের কাছে।

২০২৩ সালের প্রথমার্ধে ইউরোপে সিরীয়দের প্রায় ৬২ শতাংশ আশ্রয় আবেদনই পেয়েছে জার্মানি। আর ভেনেজুয়েলার আশ্রয়প্রার্থীদের প্রধান গন্তব্য স্পেন।

সামগ্রিকভাবে, ৪১ শতাংশ আবেদনকারী হয় শরণার্থী মর্যাদা অথবা থাকার জন্য অন্য ধরনের সুরক্ষা পেয়েছেন। এছাড়া, ইউরোপে রুশ এবং ইরানি নাগরিকদের সুরক্ষা পাওয়ার হারও আগের বছরের তুলনায় অনেকটাই বেড়েছে।

একাত্তর/আরএ
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির সরকার।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে আহবান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (১৭ মার্চ) ব্রাসেলসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইইউর পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান কায়া কালাস...
ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দীর্ঘ ২০ বছরের অপেক্ষার অবসান ঘটল। দিল্লির বুকে দুই পরাশক্তির মধ্যে স্বাক্ষরিত হলো এক 'ঐতিহাসিক' বাণিজ্য চুক্তি।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন দেশ থেকে ২০২৫ সালের শেষ তিন মাসে মোট এক লাখ ১৫ হাজার ৪৪০ জন অভিবাসীকে সংশ্লিষ্ট দেশগুলো ছেড়ে যাওয়ার আইনি নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর