দিল্লিতে যাচ্ছেন যেসব রাষ্ট্র ও সরকারপ্রধানরা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৫ এএম

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শনিবার গ্রুপ অব ২০ (জি-২০) শীর্ষ সম্মেলন শুরু হতে যাচ্ছে। রাশিয়া-ইউক্রেনে যুদ্ধের কারণে ভূ-রাজনীতির বিভিন্ন সংকট সমাধানের আলোচনা এই সম্মেলনে হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও দারিদ্র্য বিমোচন নিয়েও আলোচনা হবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিন সম্মেলনে অংশ নিচ্ছে না। তবে তাদের প্রতিনিধি থাকবে।

রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার উপস্থিতি নিশ্চিত করেছেন। ইউক্রেনের যুদ্ধের প্রভাব, জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য বিমোচনে উন্নয়ন ব্যাংকের ভূমিকা নিয়ে তিনি আলোচনা করতে পারেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একটি ফোনালাপে সম্মেলন অংশগ্রহণের কথা নিশ্চিত করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে ইউক্রেনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ না করায় তিনি হতাশ।

ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনাক এই সম্মেলনের মাধ্যমেই ভারতে প্রথম সরকারি সফর করতে যাচ্ছেন। এই শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা উপস্থিত থাকবেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ নয়াদিল্লি যাবেন। তার ভারত সফর ইন্দোনেশিয়া ও ফিলিপাইনসহ তিন দেশ সফরের অংশ।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল উপস্থিত থাকবেন। বার্তা সংস্থা এপিকে তিনি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র উসকানি ও পারমাণবিক হুমকির প্রতিক্রিয়া ও পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে তিনি আহ্বান জানাবেন।

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস সম্মেলনে অংশগ্রহণ নেবেন।  রাশিয়া ও চীনের প্রেসিডেন্টের অনুপস্থিতির পরও ভারতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনের গুরুত্ব রয়েছে বলে মনে করেন তিনি।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ নয়াদিল্লিতে সম্মেলনে অংশ নেবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

ভারতীয় গণমাধ্যম বলছে, সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো খবর এখনও আসেনি।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা নয়াদিল্লিতে এই সম্মেলনে অংশ নেবেন। ভারত জি-২০-তে আফ্রিকান ইউনিয়নের স্থায়ী সদস্যপদ চেয়েছিলো।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ভারত সফরে এই সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবেলা নিয়ে আলোচনা করতে পারেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়া দিল্লিতে জি-২০ সম্মেলনে যোগ দেবেন। পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণের জন্য ভারতে আমন্ত্রিত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অংশ নেয়া গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

শুক্রবার হাসিনা-মোদির দ্বিপক্ষীয় বৈঠক হবে।

এছাড়া, আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ ও নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু অংশগ্রহণ করতে পারবেন।

 

একাত্তর/কেএসএইচ
গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত ভার্চুয়াল বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে নয়াদিল্লি। 
বাংলাদেশের ময়মনসিংহে দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লি।
বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তের প্রায় ৮০ শতাংশ স্থানেই কাঁটাতারের বেড়া বসানো হয়েছে বলে দাবি করেছে ভারত।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দু'দিনের ভারত সফর ঘিরে নিরাপত্তা সংস্থা এবং সংবাদমাধ্যম- উভয়েরই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেল।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর