ডেল্টা থেকে সুরক্ষা দেবে টিকার দুই ডোজ

আপডেট : ০১ জুলাই ২০২১, ০৮:৫০ পিএম

করোনা টিকার দুই ডোজ অতিক্রামক ডেল্টা ধরনের বিরুদ্ধে সুরক্ষা দিচ্ছে বলে মনে করছে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ)। 

মহামারীর বিরুদ্ধে এই সুখবর এমন এক সময় আসলো যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ধরনের কারণে বিশ্বে তৃতীয় ঢেউ আছড়ে পড়তে যাচ্ছে বলে গোটা বিশ্বকে সতর্ক করেছে। 

বৃহস্পতিবার (১ জুলাই), আমস্টার্ডামভিত্তিক ইএমএ-এর ভ্যাকসিন স্ট্রাটেজির প্রধান মার্কো ক্যাভালেরি জানান, বিশ্বে দ্রুত ছড়িয়ে পরা ডেল্টা ধরনের ক্ষমতা নিয়ে তারাও উদ্বিগ্ন। 

আরও পড়ুন: ডেল্টা প্লাস নিয়ে এখনই ‘উদ্বেগ’ নয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা 

তিনি বলেন, ‘এই মুহূর্তে ইউরোপে চারটি টিকাকে জরুরি ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে। এসব টিকা ডেল্টাসহ ইউরোপে ছড়ানো সব ধরনের বিরুদ্ধেই সুরক্ষা দিচ্ছে’। 

ক্যাভালেরি জানান, তাদের হাতে আসা সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী টিকার দুই ডোজ ডেল্টা ধরন থেকে সুরক্ষা দিতে কাজ করছে। 

তিনি বলেন, মানুষের রক্তে অ্যান্টিবডি পরীক্ষাতেও প্রমাণ মিলেছে যে টিকার দুই ডোজ করোনার ডেল্টা ধরনের বিরুদ্ধেও সমান কাজ করছে এবং এটি খুবই ভালো একটি খবর। 

আরও পড়ুন: ভ্যাকসিন নিলে করোনা আক্রান্ত হবার সম্ভাবনা অনেক কম: সিভাসুর গবেষণা

ইউরোপের দেশগুলোতে বর্তমানে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, মর্ডানা ও জনসন- এই চারটি টিকা ব্যবহার করা হচ্ছে। সেখানে টিকাকরণে গতি আনতে পদক্ষেপও নিয়েছে ইইউ।

তবে, এরমধ্যেই মহাদেশটিতে আবারো করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। এজন্য ডেল্টাকে দায়ী করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দুই মাস কমতির দিকে থাকার পর আবারো বাড়ছে। 

ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির কর্মকর্তা ক্যাভেলেরি আরো জানান, টিকা উৎপাদন করা সবগুলো প্রতিষ্ঠানকে বলা হয়েছে নিত্যনতুন ধরনের ওপর পরীক্ষা চালাতে। তিনি বলেন, করোনার আরো ধরন সামনে আসবে। তাই ডেল্টা প্লাসকে গুরুত্ব দেয়া হচ্ছে। 


একাত্তর/এসজে 


অস্বাভাবিক উচ্চসংখ্যক মিউটেশন বা জিনগত পরিবর্তন নিয়ে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট। ‘BA.3.2’ নামে পরিচিত এই ভ্যারিয়েন্টটি ইতিমধ্যে...
ভাইরাসজনিত প্রাণঘাতী রোগ অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম বা এইডসের টিকা তৈরি করার দাবি করছে রাশিয়া। যদি এই প্রকল্প সফল হয়, তাহলে বিশ্বে এইডসের প্রথম টিকা হবে এটি।
ভ্যাকসিনটি ক্যানসার রোগীদের বিনামূল্যে দেয়া হবে বলেও ঘোষণা করেছে মস্কো।
উত্তর গাজায় দখলদার ইসরাইলি সেনাবাহিনী হামলা জোরদার করায় শিশুদের পোলিও টিকার দ্বিতীয় ডোজ দেয়ার কার্যক্রম স্থগিত করেছে জাতিসংঘ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর