যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারি ফিলিপ ঢাকায় আসছেন 

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪১ এএম

দুই দিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট (এফসিডিও) অফিসের পারমেন্যান্ট আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন।

সোমবার একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তার্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

ঢাকার ব্রিটিশ হাইকমিশন জানায়, পঞ্চম যুক্তরাজ্য-বাংলাদেশ কৌশলগত সংলাপে যোগ দিতে ঢাকায় আসছেন স্যার ফিলিপ বার্টন। প্রায় দুই বছর পর অনুষ্ঠেয় এই সংলাপে লন্ডনের গুরুত্ব মানবাধিকার, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা, শ্রম অধিকার ও বাংলাদেশের আগামী নির্বাচন হলেও ঢাকার পক্ষ থেকে বন্দি বিনিময় এবং আইনি সহায়তায় মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স চুক্তির বিষয়ে প্রাধান্য দেওয়া হবে।

একইসঙ্গে এই সংলাপ দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়তা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করবে। এবং যুক্তরাজ্যের শক্তিশালী অর্থনৈতিক উন্নয়ন বিনিয়োগ প্রস্তাব তুলে ধরবে। সংলাপে সভাপতিত্ব করবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

ঢাকায় সফরকালে যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারি ফিলিপ দেশের রাজনীতিবিদ, সুশীল সমাজ, ব্যবসায়ী ও তরুণ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

 

একাত্তর/এআর
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
চলমান সংঘাতের মাঝেই পশ্চিমা বিশ্বের দুই প্রধান শক্তি যুক্তরাজ্য ও ফ্রান্সের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছে রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা (এসভিআর)। মঙ্গলবার এসভিআর-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে,...
গ্রিনল্যান্ড দখলে নেয়ার বিরোধিতা করায় এবার ডেনমার্ক, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর