অর্থমূল্য বাড়ছে নোবেল পুরস্কারের

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৫ পিএম

চলতি বছর থেকেই বাড়ছে নোবেল পুরস্কারের অর্থমূল্য। গতবারের চেয়ে এবারের বিজয়ীরা গতবারের চেয়ে ১০ লাখ সুইডিশ ক্রোনা (৮৯ হাজার মার্কিন ডলার) বেশি পাবেন। 

শুক্রবার নোবেল ফাউন্ডেশন এক বিবৃতিকে এ তথ্য জানায়। খবর রয়টার্স’র।

নোবেল ফাউন্ডেশন জানায়, আর্থিক অবস্থান অনেক ভালো হওয়ায় পুরস্কারের অর্থমূল্য বাড়ানো হলো। এতে চলতি বছরের নোবেল পুরস্কারের অর্থমূল্য হবে ৯ লাখ ৮৬ হাজার ডলার।

সাম্প্রতিক বছরগুলোয় একাধিকবার নোবেল পুরস্কারের অর্থমূল্য বাড়ানো-কমানো হয়েছে। ২০১২ সালে পুরস্কারের অর্থমূল্য ৮ লাখ ৯৭ হাজার ডলার থেকে ৭ লাখ ১৭ হাজার ডলার করা হয়। এরপর ২০১৭ সালে তা বাড়িয়ে ৮ লাখ এবং ২০২০ সালে বাড়িয়ে ৮ লাখ ৯৭ হাজার ডলার করা হয়।

অবশ্য গত এক দশকে ইউরোর বিপরীতে প্রায় ৩০ শতাংশ দরপতন হয়েছে সুইডিশ ক্রোনার। এর ফলে, পুরস্কারের অর্থমূল্য বাড়ালেই সুইডেনের বাইরে বসবাসকারী নোবেল বিজয়ীরা খুব বেশি ধনী হয়ে উঠবেন, তা বলা যাবে না।

২০১৩ সালে অর্থমূল্য কমে ৮০ লাখ সুইডিস ক্রোনা হওয়া সত্ত্বেও বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল বিজয়ীরা সে বছর মার্কিন মুদ্রায় হাতে পেয়েছিলেন প্রায় ১২ লাখ ডলার।

এবছর আগামী ২ অক্টোবর থেকে ফিজিওলজি বা মেডিসিন বিভাগ দিয়ে শুরু হবে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। এরপর ক্রমান্বয়ে জানা যাবে পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য এবং শান্তিতে কারা জিতছেন বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার।

 

একাত্তর/জো
মরুভূমির বাতাস থেকে পানি সংগ্রহ, কার্বন ডাই অক্সাইড ধারণ, বিষাক্ত গ্যাস সংরক্ষণ বা রাসায়নিক বিক্রিয়াক ত্বরান্বিত করা- এমন অণুগঠিত একটি কাঠামো ‘মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক’ উন্নয়ন করে রসায়ন...
পদার্থবিজ্ঞানে ২০২৫ সালের নোবেল বিজয়ীদের নাম প্রকাশ করা হয়েছে। সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, যৌথভাবে বিজয়ী এই তিন বিজ্ঞানী হলেন ব্রিটিশ নাগরিক জন ক্লার্ক, ফরাসি নাগরিক মিশেল দেভোরে এবং আমেরিকান...
চিকিৎসাবিদ্যায় অনবদ্য অবদান রাখায় চলতি বছর যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্র ও জাপানের তিন চিকিৎসাবিজ্ঞানী। ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ সংক্রান্ত তাদের যুগান্তকারী আবিষ্কারের...
এ বছর রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী। তারা হলেন-  যুক্তরাষ্ট্রের নাগরিক ডেভিড বেকার এবং যুক্তরাজ্যের নাগরিক ডেমিস হাসাবিস এবং জন জাম্পার। বুধবার সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর