ছয় বিলিয়ন ডলারে পাঁচ নাগরিককে পেলো আমেরিকা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৩ পিএম

বন্দি বিনিময়ের অংশ হিসেবে ইরানে বছরের পর বছর ধরে জেলে থাকা পাঁচ মার্কিন নাগরিক নিজ দেশে ফিরে যাচ্ছেন। ইরানের রাজধানী তেহরান থেকে কাতারের একটি জেটে চার পুরুষ ও একজন নারী যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য উড়ে গেছেন। এই পাঁচজনের কাছে ইরানি পাসপোর্টও রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স, সংবাদমাধ্যম সিএনএন ও বিবিসি বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া দেশে ফেরার জন্য বর্তমানে ওই পাঁচ মার্কিন নাগরিক এখন কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে আছেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

পাঁচ নাগরিককে ফিরে পেতে বড় ধরনের অর্থ দিতে হয়েছে আমেরিকাকে। দক্ষিণ কোরিয়ার কাছে তেল বিক্রি করে ইরানের ছয় বিলিয়ন ডলার পাওনা আটকে দিয়েছিলো সিউল। সেই পাওনা দোহার একটি ব্যাংকে জমা পড়ার পরই, চুক্তি অনুযায়ী আটক পাঁচ মার্কিন নাগরিককে মুক্তি দেয় তেহরান। 

ইরানে বছরের পর বছর ধরে জেলে ছিলেন এই পাঁচ মার্কিন নাগরিক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অনেক দিন থেকেই ইরানি কারাগারে বন্দি ফিরিয়ে আনতে চাইছিলেন। তবে এর জন্য শুধু অর্থ ছাড়ই নয়, কাতারের বন্দি বিনিয়ম চুক্তিটি সুষ্ঠুভাবে প্রতিপালনের পর, একই সময়ে যুক্তরাষ্ট্রে বন্দী পাঁচ ইরানীকে মুক্তি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। 

কাতারের মধ্যস্থতায় আমেরিকা ও ইরানের মধ্যে বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা শুরু হয় ২০২২ সালের ফেব্রুয়ারিতে।  আলোচনার সঙ্গে যুক্ত থাকা একটি সূত্রের মতে, দোহায় আমেরিকান এবং ইরানি প্রতিনিধি দলের সাথে কমপক্ষে ৯ দফা আলোচনা হয়েছে। এ সময় উভয়পক্ষ আলাদা হোটেলে অবস্থান করতেন। 

এ চুক্তির ফলে দক্ষিণ কোরিয়ার কাছে তেল বিক্রি থেকে অর্জিত ইরানের অর্থকে মুক্ত হবে। যদিও কাতারের ব্যাঙ্কগুলোতে জমা করা তহবিল শুধুমাত্র তৃতীয় পক্ষের দ্বারা খাদ্য ও ওষুধের মতো পণ্য কেনার জন্য ব্যবহার করা যাবে। বন্দী ও অর্থ বিনিময়ের এই প্রক্রিয়াটি জটিল ও বিতর্কিত। 

মার্কিন রিপাবলিকান ও ইরানী অধিকারকর্মীরা চুক্তিটির নিন্দা করে বলছেন, এটি কেবল আরও জিম্মি করাকে উৎসাহিত করবে। তবে, চুক্তিটি বন্দী ও তাদের প্রিয়জনদের জন্য বিশাল স্বস্তি ও আনন্দের বলে বলা হচ্ছে।

একাত্তর/এআর
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর