খারকিভে ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ৪৯

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০৮:৫৭ পিএম

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে একটি দোকানে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ কমপক্ষে ৪৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে বহু মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দুপুর সোয়া একটার দিকে খারকিভের কুপিয়ানস্ক জেলায় এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর সিবিএস নিউজের।   

এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করে জেলেনস্কি বলেন, একটি সাধারণ মুদি দোকানে রকেট হামলা চালিয়েছে রাশিয়া। 

জেলেনস্কি তার টেলিগ্রাম অ্যাকাউন্টে বলেছেন, যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের সকলের প্রতি আমার সমবেদনা! আহতদের সাহায্য করা হচ্ছে। রাশিয়ার সন্ত্রাস বন্ধ করতে হবে। যারা রাশিয়াকে নিষেধাজ্ঞা লঙ্ঘন করতে সাহায্য করে তারা অপরাধী। 

খারকিভের কুপিয়ানস্ক জেলা। ইমেজ- সিবিএস নিউজ।

দেশটির প্রসিকিউটর জেনারেল কার্যালয় জানিয়েছে, এ হামলায় এখন পর্যন্ত এক শিশুসহ ৪৯ জন ইউক্রেনীয় নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে সাতজন।

খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনহুবভ জানান, খারকিভের কুপিয়ানস্ক জেলার হরোজা গ্রামে একটি ক্যাফে এবং দোকানে এ হামলা চালানো হয়েছে। উদ্ধারকারীরা ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছে। 

অনলাইনে প্রকাশিত ছবি ও ভিডিও ফুটেজে দেখা গেছে, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে নিহতদের মৃতদেহ সরিয়ে নিয়ে যাচ্ছেন। পাশাপাশি আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে। 

রাশিয়ার সন্ত্রাসীদের এ হামলার কঠোর জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জেলেনস্কি।

আরবিএস
সৌদি আরবের জাতীয় তেল জায়ান্ট- সৌদি আরামকো'র প্রধান কার্যালয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরদিন আবারও দেশটির সব বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোয় অনবরত হামলা চালিয়ে যাওয়ার নজিরবিহীন হুমকি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক নজিরবিহীন ও রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় সৌদির প্রধান কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হওয়ার ঘটনায় সৌদি আরবের অভ্যন্তরীণ...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর