নোবেলজয়ী অমর্ত্য সেনের মৃত্যুর গুজব!

আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ০৭:৩০ পিএম

অর্থনীতিতে সদ্য নোবেলজয়ী ক্লডিয়া গোল্ডিন আরেক নোবেলজয়ীর মৃত্যু নিয়ে গুজব ছড়িয়েছেন। তার নামের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মৃত্যুর খবর দিয়ে নিজের বেদনার কথা জানানো হয়েছে।  

ক্লডিয়া গোল্ডিনকে ভিত্তি ধরে বিভিন্ন সংবাদমাধ্যম অমর্ত্য সেনের মৃত্যু খবর দিয়ে সংবাদ প্রকাশ করেছে। শোক প্রকাশ করে বিবৃতিও দিয়ে ফেলেন বিজেপির এক নেতা।

তবে মৃত্যুর ওই খবর সঠিক নয় এবং তা পুরোপুরি ভুয়া বলে ভারতের আনন্দবাজার পত্রিকাকে জানিয়েছেন অমর্ত্য সেনের কন্যা নন্দনা দেব সেন।

‘আমি অনুরোধ করছি, এ সব গুজব ছড়ানো বন্ধ রাখুন। বাবা ভাল আছেন। সুস্থ আছেন। আমি কাল (সোমবার) রাত পর্যন্ত তাঁর সঙ্গেই ছিলাম,’ আনন্দবাজার অনলাইনকে বলেছেন তিনি।

নন্দনা দেব সেন নামের একটি ফেসবুক পেইজ ও এক্স থেকে অমর্ত্য সেনের ছবি প্রকাশ করে লেখা হয়েছে, ‘বাবাকে নিয়ে ভুয়া খবর ছড়িয়েছে। ভালো আছেন, সুস্থ আছেন।’    

মঙ্গলবার সন্ধ্যার আগে আচমকাই ছড়িয়ে পড়ে যে, অমর্ত্য সেন মারা গেছেন। বাংলাদেশের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য ছড়িয়েছেন।  

আনন্দবাজার লিখেছে, সেই খবরের ‘সূত্র’ ছিল সদ্য অর্থনীতিতে নোবেলজয়ী ক্লডিয়া গোল্ডিন। তাঁর এক্স হ্যান্ডল থেকে বলা হয়, ‘মর্মান্তিক খবর! আমার প্রিয়তম অধ্যাপক অমর্ত্য সেন কয়েক মিনিট আগে প্রয়াত হয়েছেন। ভাষা নেই!’

এই প্রকাশ্য বিবৃতিটি সর্বত্র ছড়িয়ে পড়ে। তা দেখেই আনন্দবাজার অনলাইন সরাসরি যোগাযোগ করে নন্দনার সঙ্গে। নন্দনা সঙ্গে সঙ্গেই জানান, অমর্ত্য ভাল রয়েছেন। তিনি বস্টনে রয়েছেন। নন্দনা রয়েছেন নিউ ইয়র্কে।

নন্দনা সেন বলেন, ‘‘এই গুজব ছড়ানো বন্ধ হোক। গত সপ্তাহটা আমরা বাবার সঙ্গেই ছিলাম। তাঁর সঙ্গেই কাটিয়েছি। তিনি একেবারেই সুস্থ আছেন। প্রাণশক্তিতে ভরপুর রয়েছেন। নিজের নতুন বই নিয়ে ব্যস্ত রয়েছেন।’

সদ্য নোবেলজয়ী ক্লডিয়ার প্রথম পোস্টের ৪৫ মিনিট পর ফের দ্বিতীয় একটি পোস্ট করা হয় এক্স হ্যান্ডলে। সেখানে লেখা হয়, ‘এই অ্যাকাউন্টটি ভুয়ো। ইটালিয়ান সাংবাদিক টোমাসো ডেবেনেডেট্টি এই অ্যাকাউন্টটি তৈরি করেছেন।’

আর এর মধ্যেই ক্লডিয়ার পোস্টের উপর ভিত্তি করে বিভিন্ন সংবাদমাধ্যমে অমর্ত্য সেনের মৃত্যুর খবর প্রকাশিত হতে শুরু করে।

এক্স হ্যান্ডলে বাঙালি এই নোবেলজয়ীর মৃত্যুতে শোক প্রকাশ করেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি লেখেন, ‘আপনার জীবন এবং কাজ চিরদিনের জন্য স্মরণীয় হয়ে থাকবে এবং পরবর্তী প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে।’

তবে কয়েক মিনিটের পরেই সেই পোস্ট ডিলিট করে দেন সুকান্ত।

আরবি
ইরান-আমেরিকা যুদ্ধের এক চূড়ান্ত ও অত্যন্ত সংবেদনশীল মুহূর্তে ওয়াশিংটনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের গুঞ্জন গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তবে হোয়াইট হাউস অত্যন্ত কঠোর ভাষায় এই জল্পনা উড়িয়ে দিয়েছে।...
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিয়ে বিশ্বজুড়ে তীব্র জল্পনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। একদিকে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে...
মিথ্যা তথ্য ছড়ানোয় চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানোর ক্ষেত্রে ভারত শীর্ষে রয়েছে।
অবশেষে আদালতে জয় পেলেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর