ইরানে পরমাণু হামলার খবর নাকচ করলো যুক্তরাষ্ট্র

হোয়াইট হাউসের তীব্র প্রতিবাদ

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৯:১২ পিএম

ইরান-আমেরিকা যুদ্ধের এক চূড়ান্ত ও অত্যন্ত সংবেদনশীল মুহূর্তে ওয়াশিংটনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের গুঞ্জন গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তবে হোয়াইট হাউস অত্যন্ত কঠোর ভাষায় এই জল্পনা উড়িয়ে দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া মঙ্গলবার রাত ৮টার (মার্কিন সময়) ডেডলাইন শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে এই রাজনৈতিক অস্থিরতা বিশ্বজুড়ে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।

বিতর্কের সূত্রপাত হয় এই সোমবার হাঙ্গেরিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের একটি মন্তব্যকে কেন্দ্র করে। তিনি সাংবাদিকদের বলেছিলেন, আমাদের হাতে এমন কিছু অস্ত্র রয়েছে যা আমরা এখনো ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু ইরান যদি তাদের পথ পরিবর্তন না করে, তবে প্রেসিডেন্ট সেগুলো ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারেন। এর পরপরই পারমাণবিক বোমা হামলা গুঞ্জন ডালাপালা মেলতে শুরু করে।


একই সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছিলেন, আজ রাতে একটি আস্ত সভ্যতা মারা যাবে। এই দুটি বিষয়কে এক সুতোয় গেঁথে ডেমোক্র্যাট শিবির ও নেটিজেনদের একাংশ দাবি করতে শুরু করে যে, ট্রাম্প প্রশাসন ইরানে পারমাণবিক বোমা হামলার প্রস্তুতি নিচ্ছে।

এই অভিযোগের জবাবে হোয়াইট হাউসের ‘র‍্যাপিড রেসপন্স’ বিভাগ সরাসরি এক্সে ডেমোক্র্যাটদের এক হাত নিয়েছে। তারা লিখেছে, ভাইস প্রেসিডেন্টের বক্তব্যে এমন কোনো ইঙ্গিত নেই। তোমরা আসলে একেকজন আস্ত গাধা। হোয়াইট হাউস স্পষ্ট করেছে, সামরিক সরঞ্জামের অর্থ শুধু পারমাণবিক অস্ত্র নয়, বরং অন্যান্য বিধ্বংসী কৌশলগত অস্ত্রও হতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর রহস্যময় ইঙ্গিত: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক সাক্ষাৎকারে এক রহস্যময় ইঙ্গিত দিয়েছেন। ইরান আলোচনার টেবিলে ফিরবে কি না, এমন প্রশ্নের জবাবে রুবিও সরাসরি কিছু না বললেও যোগ করেন, আজ দিনের শেষভাগে এই বিষয়ে আরও খবর আসছে। তবে, ট্রাম্পের ‘সভ্যতা ধ্বংসের’ হুমকি বা সম্ভাব্য হামলা যুদ্ধাপরাধের আওতায় পড়বে কি না, এমন প্রশ্ন তিনি এড়িয়ে যান।


ট্রাম্পের আল্টিমেটাম অনুযায়ী, চুক্তি না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলোতে বড় ধরনের হামলা শুরু হতে পারে। পারমাণবিক গুঞ্জন নিয়ে হোয়াইট হাউস সাফাই দিলেও রুবিওর ‘নতুন খবর’ আসার ইঙ্গিত কূটনীতির আকাশে নতুন কোনো মোড়, না কি বড় কোনো সামরিক অভিযানের সংকেত, তা নিয়ে বিশ্বজুড়ে রুদ্ধশ্বাস অপেক্ষা চলছে। মঙ্গলবারের এই রাতটি কেবল ইরানের নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতির জন্য এক অগ্নিপরীক্ষা হতে যাচ্ছে।

তথ্যসূত্র: সিএনএন

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর