সেই সিনেটর মেনেনডেজের বিরুদ্ধে নতুন অভিযোগ

আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ০৯:৫০ পিএম

মিশর সরকারের এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগ উঠেছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষের সিনেটর বব মেনেনডেজের বিরুদ্ধে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটন ফেডারেল কোর্টে মেনেনডেজের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন ফেডারেল কৌঁসুলি। 

এ নিয়ে তার বিরুদ্ধে অন্তত চারটি অভিযোগ উত্থাপিত হলো। আছে অনানুষ্ঠানিক আরও অনেক অভিযোগ। এমনকি বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি আরোপের রূপকার হিসেবেও মেসেসডেজকে সন্দেহ করা হয়। র‌্যাবের বিরুদ্ধে আনা স্যাংশনের প্রস্তাব তার মাধ্যমেই এসেছিল।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এবার বব মেনেনডেজকে ‘বিদেশি এজেন্ট নিবন্ধন আইন’ লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এই আইনের আওতায় যদি কেউ বিদেশি এজেন্ট হিসেবে কাজ করতে চায় তাহলে তাকে সরকারিভাবে নিবন্ধন করতে হবে। 

কিন্তু মার্কিন কংগ্রেসের সদস্য হিসেবে বিদেশি সরকারের এজেন্ট হিসেবে কাজ না করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিলো মেনেনডেজের ওপর। এছাড়া তার কোনো সরকারি নিবন্ধনও ছিলো না।

বব মেনেনডেজ ও নাদিন মেনেনডেজ। ইমেজ-ফক্স নিউজ।

অভিযোগে বলা হয়েছে, ২০১৯ সালের মে মাসে মেনেনডেজ, তার স্ত্রী এবং ওয়ায়েল হানা নামে একজন ব্যবসায়িক সহযোগী ওয়াশিংটনে মেনেনডেজের সিনেট অফিসে একজন মিশরীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে দেখা করেছিলেন। সেখানে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে তারা একজন মার্কিন নাগরিকের বিষয়ে আলোচনা করেছিলেন। ওই মার্কিন নাগরিক ২০১৫ সালে মিশরের সামরিক বাহিনীর চালানো বিমান হামলায় গুরুতর আহত হন। এই হামলার পর মার্কিন কংগ্রেসের বেশ কয়েকজন সদস্য মিশরকে সামরিক সহায়তা প্রদানে আপত্তি জানিয়েছিলেন। আর মিশরীয় সরকার আহত ওই আমেরিকানকে ন্যায্যভাবে ক্ষতিপূরণ দিতেও ইচ্ছুক ছিলেন না।

বৈঠকের পর ওই মিশরীয় কর্মকর্তা মেনেনডেজের ব্যবসায়িক সহযোগী হানাকে ম্যাসেজ করেন, যদি মেনেনডেজ এই বিষয়টি সমাধানে সাহায্য করেন তাহলে তিনি স্বস্তি পাবেন। তার ম্যাসেজের উত্তরে হানা লেখেন, মন করুন হয়ে গেছে।

বব মেনেনডেজ ও নাদিন মেনেনডেজ। ইমেজ-ফক্স নিউজ।

এর আগে ২৩ সেপ্টেম্বর দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেটর বব মেনেনডেজ ও তার স্ত্রীর বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে। তবে এই দম্পতি অভিযোগ অস্বীকার করেছেন।

বাংলাদেশের নিষেধাজ্ঞারও কি রূপকার তিনি?

বব মেনেনডেজ নিউজার্সির সিনেটর। নিজ অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট নেতাদের মধ্য থেকেই তার পদত্যাগের দাবি ওঠে। এরপর আবারও প্রশ্ন ওঠে নতুন করে কংগ্রেসম্যান মেনেনডেজ কী বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতেও ঘুষ নিয়েছিলেন?

র‍্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলা কংগ্রেসম্যান বব মেনেনডেজ একের পর এক নিজের গড়া ফাঁদে ধরা পড়ছেন। ঘুষ গ্রহণের বিষয়ে তদন্ত শুরুর পর যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান বব মেনেনডেজ পদত্যাগ করেন। বব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর জানাচ্ছে, অবমুক্ত ৩৯ পাতার অভিযোগে বলা হয়, মেনেনডেজের রাজনৈতিক অবস্থান ও ক্ষমতা তাকে এ ধরনের দুর্নীতিতে জড়াতে উৎসাহিত করেছে।

অভিযোগে বলা হয়েছে, মেনেনডেজ ও নাদিন দম্পতি নিউ জার্সির তিন ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ হিসেবে নগদ অর্থ, সোনা, দামি গাড়ি ও একটি বাড়ির বন্ধক নিয়েছেন।

কৌঁসুলিদের অভিযোগ, মেনেনডেজ ও তার স্ত্রী গোপনে প্রভাব খাটিয়ে মিশরীয় সরকারের সহায়তা পাইয়ে দিতে এবং তিন ব্যক্তিকে আর্থিক সুবিধা দিতে ঘুষ নিয়েছিলেন। ওই তিন ব্যক্তি হলেন ওয়ায়েল হানা, জোসে উরিবে ও ফ্রেড ডাইবস।

মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যানের পদ ব্যবহার করে আরও সাত সহকর্মীকে সঙ্গে নিয়ে বাংলাদেশ বিরোধী প্রচারণায় নেমেছিলেন বব। সে সময়ের ডোনাল্ড ট্রাম্প সরকারের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র কাছে বাংলাদেশে মানবাধিকার হরণের অভিযোগ তুলে র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য চিঠি দিয়েছিলেন তিনি।

আরবিএস  
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে জঘন্য এক হত্যা ও ডাকাতি মামলায় ৪৬ বছর বয়সী জামাল হাওয়ার্ডের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার রাতে টেক্সাসের হান্টসভিল স্টেট কারাগারে প্রাণঘাতী কেমিক্যাল...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর