গাজায় ইসরাইলের দখলদারিত্ব হবে ‘বড় ভুল’: বাইডেন  

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১২:১৬ পিএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, গাজা উপত্যকায় ইসরাইলের দখলদারিত্ব হবে একটি ‘বড় ভুল’। 

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার ফিলিস্তিনি ভূখণ্ডে সম্ভাব্য স্থল আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, এমন খবরের পরিপ্রেক্ষিতে ইসরাইলকে সতর্ক করে এ মন্তব্য করেন বাইডেন।  

সিবিএস নিউজের সিক্সটি মিনিটে স্কট পেলেকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি একটি মানবিক করিডোর সমর্থন করেন, যার ফলে গাজার মানুষ সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। পাশাপাশি গাজায় খাবার ও পানিসহ মানবিক সহায়তা সরবরাহ করা সম্ভব হবে। 

বাইডেন বলেন, আমি আত্মবিশ্বাসী যে, ইসরাইল যুদ্ধের নিয়ম মেনেই গাজায় অভিযান চালাবে। 

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গাজার সমস্ত ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে না বলেও মনে করেন তিনি। 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করতে চান।

এদিকে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি ) জানিয়েছে, আগামী দিনে ইসরাইল সফরের কথা ভাবছেন বাইডেন। 

নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানান, বাইডেনের সফরের ব্যাপারে এখনো কিছুই চূড়ান্ত হয়নি। তবে এ বিষয়ে আলোচনা চলছে। 

আরবিএস
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর