সুদানে গোলার আঘাতে নিহত ২০

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০২:২৩ পিএম

সুদানের রাজধানী খার্তুমের উপকণ্ঠে একটি বাজারে কামানের গোলার আঘাতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।  

সোমবার দেশটির গণতন্ত্রপন্থী আইনজীবিদের নিয়ে গঠিত কমিটির বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আরব নিউজ। 

দেশটির সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) নেতৃত্ব তার সাবেক ডেপুটি মোহাম্মাদ হামদান দাগলোর মধ্যে লড়াই শুরু হওয়ার পর এটি ছিলো সর্বশেষ রক্তক্ষয়ী সংঘর্ষ।

গণতন্ত্রপন্থী আইনজীবী কমিটির এক বিবৃতিতে বলা হয়, রোববার দুই পক্ষের মধ্যে প্রচণ্ড গুলি বিনিময়ের সময় ওমদুরমানের বাজারে এসব গোলা আঘাত হানে।

বার্তা সংস্থা এএফপি’কে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, সেখানে কামানের গোলার আঘাতে ২০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং আরও অনেকে আহত হয়।

ওমদুরমানে বারবার দুই পক্ষের মধ্যে যুদ্ধের ঘটনা ঘটতে দেখা যাচ্ছে।

এর আগে শনিবার হাসপাতাল সূত্র জানায়, খার্তুমের বিভিন্ন বাড়িতে শেলের আঘাতে ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়।

আরবিএস  
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউএনমিস) মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে নিরাপত্তা পরিষদ। তবে বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রের আপত্তি সত্ত্বেও এই মিশনের আকার কমিয়ে আনা হয়েছে।
মার্কিন-ইসরাইলি জোটের পরিকাঠামো ধ্বংসের হুমকির মুখে ইরান এখন আর শুধু রক্ষণে সীমাবদ্ধ নেই। মঙ্গলবার এক নজিরবিহীন ও ভয়ংকর পাল্টা আক্রমণে তেহরান সরাসরি ইসরায়েইল, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং সৌদি...
মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন বারুদের গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ওয়াশিংটনকে এক প্রকার ‘শর্তযুক্ত শান্তির’ প্রস্তাব দিয়েছে। হুতিদের পক্ষ থেকে জানানো...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর