কাশ্মীরে হাউসবোটে আগুন, তিন বাংলাদেশি নিহত

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০৮:৩৯ পিএম

ভারতের জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে একটি হাউসবোটে আগুন লেগে তিন বাংলাদেশি পর্যটক নিহত হয়েছেন।  

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার সকালে শ্রীনগরের ডাল লেকে এ দুর্ঘটনা ঘটে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি হাউসবোট পুড়ে ছাই হয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পরে সেখান থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া সাফিনা হাউসবোটে থাকা নিহত তিন পর্যটক বাংলাদেশি নাগরিক।

এদিন সকালে ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে একটি হাউসবোটে প্রথমে আগুন লাগে, পরে তা অন্যান্য হাউসবোটগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে। 

এসময় অন্তত পাঁচটি হাউসবোট আগুনে পুড়ে চাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কয়েকটি হাউসবোট। 

এদিকে এ অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।  

আরবিএস  
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর