ভারতে মৎস্য বন্দরে ভয়াবহ আগুন, ২৫ নৌকা পুড়ে ছাই

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০২:১৮ পিএম

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী বিশাখাপত্তনমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৫টি মাছ ধরার নৌকা পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘাটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।   

রোববার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে বিশাখাপত্তনমের একটি মৎস্য বন্দরে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির। 

স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনীর একটি জাহাজও ঘটনাস্থলে পৌঁছায়। পরে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

বিশাখাপত্তনমের পুলিশ কমিশনার রবি শঙ্কর জানিয়েছেন, রাতে একটি মাছ ধরার নৌকায় আগুনের সূত্রপাত। আগুন যাতে ছড়িয়ে না পড়তে পারে সেজন্য নৌকাটিকে দূরে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাতাস এবং পানির প্রবাহ এটিকে আবার জেটিতে নিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই অন্যান্য নৌকাগুলোও আগুনে পুড়ে যায়।  

জানা গেছে, প্রতিটি ক্ষতিগ্রস্ত নৌকার দাম প্রায় ১৫ লাখ রুপি। এই ঘটনায় চার থেকে পাঁচ কোটি রুপির ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় জেলেদের সন্দেহ, কিছু ব্যক্তি এসব নৌকায় আগুন দিয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, নৌকার ডিজেল কনটেইনার এবং গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত বন্দর এলাকায় ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এরইমধ্যে তদন্তে নেমেছে বন্দর কর্তৃপক্ষ।   

আরবিএস  
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর