জাহাজ আটক করলো হুতিরা, ইরানকে দায়ী করছে ইসরাইল

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১১:৪৮ এএম

দক্ষিণ লোহিত সাগরে একটি ইসরাইলি জাহাজ আটক করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এ ঘটনার জন্য ইরানকে দায়ী করে ইসরাইল বলছে, এটি আরেকটি ‘ইরানি সন্ত্রাসবাদ’।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি রোববার এ তথ্য নিশ্চিত করেছেন। 

আটকের সময় একজন ইসরাইলি ব্যবসায়ীর মালিকানাধীন 'গ্যালাক্সি লিডার' নামে ওই জাহাজ কমপক্ষে ২২ জন ক্রু ছিলেন। জাহাজটি তুরস্ক থেকে ভারতে যাচ্ছিল।

ইয়েমেনের রাজধানী সানা থেকে আল জাজিরার মোহাম্মদ আল-আত্তাব বলেন, আমরা একজন হুথি কর্মকর্তার কাছ থেকে নিশ্চিত হয়েছি যে, তারা এই জাহাজটি হাইজ্যাক করেছে।  

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন, আমরা আটক ক্রুদের সাথে ইসলামিক নিয়ম এবং নীতি অনুসারে আচরণ করছি।

তিনি জানান, ইসরাইলের মালিকানাধীন যে কোনো জাহাজ বা যারা তাদের সমর্থন করে তারা হুতি বাহিনীর জন্য একটি বৈধ লক্ষ্য হবে।

তিনি আরও বলেন, গাজা এবং পশ্চিম তীরে আমাদের ফিলিস্তিনি ভাইদের বিরুদ্ধে আগ্রাসন এবং অপরাধ বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ইসরাইলের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযান অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করছি।

এদিকে জাহাজ হাইজ্যাকের এ ঘটনাকে একটি অত্যন্ত গুরুতর ঘটনা হিসেবে উল্লেখ করে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় বলছে, এসব জাহাজের মালিকানা, অপারেশন বা তার আন্তর্জাতিক ক্রুদের সাথে ইসরাইল জড়িত না।

এ ঘটনার জন্য ইরানকে দায়ী করে এক বিবৃতিতে বলা হয়েছে, এটি আরেকটি ‘ইরানি সন্ত্রাসবাদ’।  

গেলো ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ১২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই শিশু। এরই ধারাবাহিকতায় তেহরান সমর্থিত হুথিরা ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং ইসরাইল লক্ষ্য করে নিয়মিত হামলা চালাচ্ছে। 

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর