জলবায়ু পরিবর্তনে কমেছে বৈশ্বিক জিডিপি

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০২:৪১ পিএম

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কারণে বিপাকে বিশ্ব অর্থনীতি। হ্রাস পেয়েছে বিশ্বের জিডিপি। আর এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উন্নয়নশীল দেশগুলো। 

মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কপ-২৮ জলবায়ু আলোচনা শুরুর আগে প্রকাশিত নতুন এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। খবর মানি কন্ট্রোল নিউজের। 

যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার বিশ্ববিদ্যালয় প্রকাশিত প্রতিবেদনে অনুমান করা হয়েছে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবে গত বছরের (২০২২) বৈশ্বিক অর্থনৈতিক উৎপাদন (জিডিপি) ৬ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়েছে।

এসব পরিসংখ্যান জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ ফলাফলকে প্রতিফলিত করে যেমন- কৃষি ও উৎপাদনে ব্যাঘাত এবং উচ্চ তাপের কারণে উৎপাদনশীলতা হ্রাস, সেই সাথে বৈশ্বিক বাণিজ্য ও বিনিয়োগের ওপর ছড়িয়ে পড়া প্রভাব।

ডেলাওয়্যার বিশ্ববিদ্যালয়ের গবেষক জেমস রাইজিং বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব ট্রিলিয়ন ডলারের দরিদ্রতর হয়েছে এবং চ্যালেঞ্জের মুখে পড়েছে বহু দেশ।

২০২২ সালে বিশ্বব্যাপী জিডিপির লোকসান ছিলো ১ দশমিক ৮ শতাংশ বা প্রায় ১ দশমিক ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার।

এর ফলে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ আফ্রিকা বিশেষভাবে প্রভাবিত হয়েছে। এসব অঞ্চলের দেশগুলো তাদের জিডিপির যথাক্রমে ১৪ দশমিক ১ শতাংশ এবং ১১ দশমিক ২ শতাংশ হারিয়েছে।

অন্যদিকে কিছু উন্নত দেশ লাভবান হয়েছে। ইউরোপ গত বছর জিডিপিতে প্রায় পাঁচ শতাংশ নেট লাভ করে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো গত ৩০ বছরে মোট ২১ ট্রিলিয়ন ডলারের মূলধন এবং জিডিপির সম্মিলিত ক্ষতির সম্মুখীন হয়েছে, যা উন্নয়নশীল বিশ্বের মোট ২০২৩ জিডিপির প্রায় অর্ধেক। 

আরবিএস  
আজ বিশ্ব ধরিত্রী দিবস। পরিবেশ সুরক্ষা ও সচেতনতা গড়ে তুলতে প্রতিবছর ২২ এপ্রিল বিশ্বজুড়ে দিনটি পালন করা হয়।
বৈশ্বিক উষ্ণায়নের ফলে সৃষ্ট জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয়ের সরাসরি ঝুঁকিতে রয়েছে বিশ্বের প্রায় ৯০ কোটি দরিদ্র মানুষ। যা বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীর প্রায় ৮০ শতাংশ।
জলবায়ু পরিবর্তনের কারণে প্রকৃতির রুদ্র রূপ দেখছে পৃথিবী। বৈরী আর বিরূপ আবহাওয়ায় টালমাটাল গোটা বিশ্ব।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, ২০২৪ সালে চরম আবহাওয়ার কারণে বিশ্বের ৮৫টি দেশে প্রায় ২৪ কোটি ২০ লাখ শিশুর শিক্ষা ব্যাহত হয়েছে, অর্থাৎ এসব দেশে প্রতি সাতজন শিক্ষার্থীর মধ্যে একজনের...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর