ইউক্রেনে আরও তিন হাজার সেনা পাঠানোর ঘোষণা কাদিরভের

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১১:০৭ এএম

ইউক্রেন যুদ্ধে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং রাশিয়ান ন্যাশনাল গার্ড বাহিনীর নতুন ইউনিটের অংশ হিসেবে আরও তিন হাজার যোদ্ধা পাঠানোর ঘোষণা দিয়েছেন রাশিয়ার কাস্পিয়ান অঞ্চলের প্রদেশ চেচনিয়ার প্রেসিডেন্ট রমজান কাদিরভ। 

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এই ঘোষণা দিয়েছেন তিনি। খবর বার্তা সংস্থা রয়টার্সের। 

কাদিরভ বলেন, চেচেন যোদ্ধারা অত্যন্ত লড়াকু মানসিকতার লক্ষ্য অর্জনের প্রতি দৃঢ়প্রতিজ্ঞ। প্রত্যেকেই সেরা সামরিক সরঞ্জাম ও আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত। ইউক্রেনে গঠিত নতুন ইউনিটে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রাশিয়ান ন্যাশনাল গার্ড ফোর্সের অধীনে তারা যুদ্ধ করবে। 

এর আগে গেলো মে মাসে এক ঘোষণায় কাদিরভ বলেছিলেন, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রুশ বাহিনীতে মোট ২৬ হাজার চেচেন সেনা পাঠানো হয়েছে। এই সেনাদের মধ্যে প্রশিক্ষিত সেনা সদস্যদের সংখ্যা ১৪ হাজার এবং স্বেচ্ছাসেবী সেনা ১২ হাজার।

এদিকে নভেম্বরের শুরুর দিকে রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের বিষয়ে কাদিরভ জানিয়েছিলেন, ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোশিন নিহত হওয়ার পর বাহিনীটির যোদ্ধাদের একটি অংশ চেচেন বাহিনীতে যোগ দিয়েছেন।  

আরবিএস  
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর