ভারতের তেলেঙ্গানায় উড়ান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০১:৪৩ পিএম

দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যে একটি প্রশিক্ষণ উড়ান বিধ্বস্ত হয়ে ভারতীয় বিমান বাহিনীর দুই পাইলট নিহত হয়েছেন।  

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার তেলেঙ্গানার মেদক জেলায় এ দুর্ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে প্রশিক্ষণ উড়ানটি বিধ্বস্ত হয়েছে তা এখনও নিশ্চিত করা যায়নি। 

উড়ানটি হায়দ্রাবাদের এয়ার ফোর্স একাডেমি (এএফএ) থেকে একটি নিয়মিত প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করেছিল, এমন সময় এ দুর্ঘটনা ঘটে। এসময় উড়ানটিতে একজন প্রশিক্ষক এবং একজন প্রশিক্ষণার্থী পাইলট ছিলেন। তাদের দু'জনেরই মৃত্যু হয়েছে।

ভারতীয় বিমান বাহিনী এক এক্স পোস্টে (টুইটার) জানায়, একটি 'পিলাটাস পিসি ৭ এমকে টু' উড়ান আজ সকালে এএফএ, হায়দ্রাবাদ থেকে একটি নিয়মিত প্রশিক্ষণের সময় একটি দুর্ঘটনার সম্মুখীন হয়।   

এদিকে এ দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছে বিমান বাহিনী।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিহত পাইলটদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, হায়দ্রাবাদের কাছে এই দুর্ঘটনায় মর্মাহত। এটা গভীরভাবে দুঃখজনক যে দুইজন পাইলট প্রাণ হারিয়েছেন। আমরা শোকাহত পরিবারগুলোর পাশে আছি। 

আরবিএস  
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর