‘চতুর্থ প্রজন্মের’ পারমাণবিক চুল্লি চালু করলো চীন

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৭ পিএম

বিশ্বের প্রথম চতুর্থ প্রজন্মের গ্যাস-কুলড পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে চীন।

বুধবার এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। খবর রয়টার্সের।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, চীনের পূর্ব শানডং প্রদেশে শিদাও বে প্ল্যান্টে দুটি উচ্চ-তাপমাত্রার চুল্লি স্থাপন করা হয়েছে। এটিকে ঠান্ডা করার জন্য পানির পরিবর্তে গ্যাস ব্যবহার করা হবে। যা পানির তুলনায় বেশি কার্যকারী ও সাশ্রয়ী হবে। ছোট মডুলার চুল্লি হিসেবে পরিচিত এই মডেলগুলো প্রতিষ্ঠানের প্রয়োজনে কোনও কিছু গরম, বিশুদ্ধকরণ বা বাষ্প করা ছাড়াও, বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে।

এতে আরও বলা হয়, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পরিহার করতে চায় চীন। শুধু তাই না, বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতে চাচ্ছে দেশটি।

গ্যাস-কুলড পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প ব্যবস্থাপক ঝাং ইয়াংসু সিনহুয়াকে জানিয়েছেন, শিদাও বে প্ল্যান্টের ৯০ শতাংশেরও বেশি সরঞ্জাম ডিজাইন করেছে চীন। এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়েছে ২০১২ সালে। তারপর ২০২১ সালে প্রথম এসএমআর পাওয়ার গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে।

একাত্তর/আরএ
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের রক্তক্ষয়ী সংঘাতের নেপথ্যেই নতুন করে বাণিজ্যিক মেরুকরণের জল্পনা শুরু হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা তথা মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার এবং রুশ...
দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজেদের সামরিক উপস্থিতির পরিধি বিস্তৃত করতে লাওসের রাজধানী ভিয়েনতিয়েন থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে বান কেউন বিমানঘাঁটি এলাকায় একটি নতুন যৌথ সামরিক সহায়তা কেন্দ্র গড়ে তুলেছে...
বহুল আলোচিত যুক্তরাষ্ট্র সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি আমেরিকান তৈরি আধুনিক অস্ত্র কেনার অপ্রত্যাশিত প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর