ভারতের পার্লামেন্ট থেকে ১৫ এমপি বহিষ্কার

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৮:২২ পিএম

ভারতে পার্লামেন্টের স্বাভাবিক কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটানোর অভিযোগে ১৫ বিরোধী দলীয় এমপিকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ১৪ জন লোকসভার ও একজন রাজ্যসভার এমপি।   

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার পার্লামেন্টের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ার ঘটনার একদিন পর বৃহস্পতিবার ১৫ এমপিকে বহিষ্কার করা হলো।

পার্লামেন্টের নিম্নকক্ষ অর্থাৎ লোকসভা থেকে বহিষ্কার হওয়া ১৪ এমপির মধ্যে ৯ জন প্রধান বিরোধী দল কংগ্রেসের, দুইজন সিপিএম, একজন সিপিআই ও বাকি দুইজন ডিএমকের।  

এদিকে ‘ঔদ্ধত্যপূর্ণ আচরণের’ অভিযোগে পার্লামেন্টের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভা থেকে তৃণমূল কংগ্রেস এমপি ডেরেক ও'ব্রায়েনকে বহিষ্কার করা হয়েছে। 

কংগ্রেসের রাজ্যসভার এমপি কেসি ভেনুগোপাল বহিষ্কারের এ সিদ্ধান্তকে ভয়াবহ ও অগণতান্ত্রিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

এর আগে গত ৪ ডিসেম্বর লোকসভায় শীতকালীন অধিবেশন শুরু হয়। বুধবার অধিবেশন শুরু হওয়ার পরপরই নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করে দুই বিক্ষোভকারী পার্লামেন্ট ভবনের ভেতরে ঢুকে পড়ে এবং আইনপ্রণেতাদের টেবিলের ওপর উঠে ক্যানিস্টার স্প্রে করে। এসময় তারা ‘তানশাহি নেহি চালেগা’ অর্থ, ‘স্বৈরতন্ত্র চলবে না’ স্লোগান দেয়। পরে তাদের আটক করে পুলিশ।  

এ নিয়ে বিরোধী দলগুলো বৃহস্পতিবার লোকসভা এবং রাজ্যসভায় নিরাপত্তা ত্রুটির বিষয়ে প্রতিবাদ জানায় এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করে তোলপাড় সৃষ্টি করে। 

এসময় হট্টগোল সৃষ্টির অভিযোগে কংগ্রেস এমপি টিএন প্রথাপন, হিবি ইডেন, জোতিমনি, রাম্য হরিদাস এবং ডিন কুরিয়াকোসকে শীতকালীন অধিবেশনের বাকি কার্যক্রমের জন্য বরখাস্ত করেন লোকসভার স্পিকার। এরপরও হট্টগোল না থামলে আরও ৯ এমপিকে শীতকালীন অধিবেশন থেকে বরখাস্ত করা হয়েছে।

আরবিএস
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর