মহারাষ্ট্রে ১০ মাসে ২৩০০ কৃষকের আত্মহত্যা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৯:১৯ পিএম

এ বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে ভারতের মহারাষ্ট্রে দুই হাজার ৩৬৬ জন কৃষক আত্মহত্যা করেছেন। রাজ্যটিতে প্রতি মাসে গড়ে আত্মহত্যা করছেন প্রায় আড়াইশ' জন কৃষক। 

বিধানসভা অধিবেশনে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন মহারাষ্ট্রের ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী অনিল পাতিল। 

ভারতের ইংরেজি দৈনিক ডেকান ক্রনিকলের এক প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্র রাজ্যে প্রতিদিন প্রায় সাতজন কৃষক আত্মহত্যা করছেন। প্রতি মাসে গড়ে দুই'শ ৪০ জন এবং চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে দুই হাজার ৩৬৬ জন কৃষক আত্মহত্যা করেছেন। 

রাজ্য বিধানসভায় এক প্রশ্নের জবাবে অনিল পাতিল বলেন, মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলে, বিশেষ করে, অমরাবতী জেলায় সর্বোচ্চ সংখ্যক কৃষক আত্মহত্যা করেছেন। সেখানে নয়শ' ৫১টি আত্মহত্যার ঘটনা রেকর্ড করা হয়েছে। 

তিনি আরও বলেন, এসব কৃষকের স্বজনদের এক লাখ রুপি করে সহায়তা দিয়েছে রাজ্য সরকার। তবে, আত্মহত্যার পেছনের মূল কারণ ছিলো অনাবাদ ও ঋণের বোঝা। তাই, কৃষকদের সম্পূর্ণ ঋণ মওকুফের দাবিও জানানো হয়েছে। 

ভারতীয় জাতীয় কংগ্রেস ও বিরোধী দলের নেতা বিজয় ওয়াডেত্তিওয়ার বলছেন, মহারাষ্ট্র সরকার কৃষকদের প্রতি উদাসীন। সে কারণেই কৃষকদের আত্মহত্যা বাড়ছে।  

বিজয় জানান, রাজ্যটিতে ২০২২ সালের ১ জুলাই থেকে ২০২৩ সালের ১ জুলাই পর্যন্ত তিন হাজারের বেশি কৃষক আত্মহত্যা করেছেন।  

আরবিএস  
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর