এশিয়ায় ঢুকতে চায় ন্যাটো, সংঘর্ষ ডেকে আনবে বলছে চীন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৮:১৬ পিএম

পশ্চিমা দেশগুলো উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) কার্যক্রম এশিয়া পর্যন্ত বিস্তৃত করার চেষ্টা করছে জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ন্যাটোর এ সম্প্রসারণ এশিয়ায় সংঘর্ষ ডেকে আনবে। 

শুক্রবার বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে একথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। খবর ল্যাটিন প্রেসের। 

মাও বলেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ন্যাটোর পূর্বমুখী অগ্রযাত্রা অসঙ্গতিপূর্ণ।

ন্যাটো এশিয়ায় সংঘর্ষ ডেকে আনবে উল্লেখ করে তিনি বলেন, জোটটি এশিয়ার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে।

এসময় চীন-রাশিয়া সম্পর্ক নিয়ে তিনি বলেন, চীন-রাশিয়া সম্পর্ক সংঘাতমুক্ত এবং কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে পরিচালিত নয়। চীন-রাশিয়া পারস্পরিক সম্মান, সমতা এবং ভাগ করে নেয়া সুবিধার ভিত্তিতে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলে। যা উভয় জনগণের মঙ্গল এবং বিশ্বে অভিন্ন উন্নয়ন ও অগ্রগতির প্রচারে ইতিবাচক ভূমিকা পালন করেছে।

সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন জোটটি এশিয়ায় তাদের কার্যক্রম সম্প্রসারিত করার চেষ্টা করছে। 

এর আগে জাপানে একটি লিয়াজোঁ অফিস (মৈত্রী দপ্তর) খোলার পরিকল্পনার কথা জানিয়েছিল ন্যাটো সামরিক জোট। এর পরপরই ন্যাটোর অন্যতম সদস্য দেশ ফ্রান্স এর বিরোধিতা করে। পাশাপাশি ন্যাটোর এ উদ্যোগের নিন্দা জানায় চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া।   

আরবিএস  
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর