ভারতের পার্লামেন্ট থেকে আরও ৩৩ এমপি বহিষ্কার

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৫:৩০ পিএম

ভারতে পার্লামেন্টের নিম্নকক্ষ বা লোকসভার স্বাভাবিক কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটানোর অভিযোগে আরও ৩৩ জন বিরোধী দলীয় এমপিকে বহিষ্কার করা হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে লোকসভা থেকে এ নিয়ে মোট ৪৬ এমপিকে বহিষ্কার করা হলো।  

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ঔদ্ধত্যপূর্ণ আচরণের’ অভিযোগে সোমবার ওই এমপিদের লোকসভার শীতকালীন অধিবেশন থেকে বহিষ্কার করেন স্পিকার ওম বিড়লা। 

সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তৃতার মাঝেই নতুন পার্লামেন্ট ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরব হন বিরোধী এমপিরা। তুমুল চিৎকার শুরু হয় পার্লামেন্ট কক্ষে। এসময় সভার কাজ মুলতুবি করেন স্পিকার। কিন্তু এর পরেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরীসহ ৩০ জনের বেশি এমপিকে বহিষ্কার করেন স্পিকার। 

বহিষ্কার হওয়া অন্য এমপিদের মধ্যে রয়েছেন- মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুনীল মণ্ডল, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল, অসিত মাল ও শতাব্দী রায়। এছাড়াও এই তালিকায় রয়েছেন ডিএমকের তিন সাংসদ টিআর বালু, এ রাজা এবং দয়ানিধি মারান।  

আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে শীতকালীন অধিবেশন। বহিষ্কার হওয়া এমপিরা শীতকালীন অধিবেশনে যোগ দিতে পারবেন না।

লোকসভা থেকে বহিষ্কার হওয়ার পর অধীর চৌধুরী বলেন, বিজেপির সংখ্যাধিক্য রয়েছে। তাই দিয়ে সংসদে পেশিশক্তি দেখাচ্ছে। সংসদকে বিজেপি ও আরএসএসের কার্যালয়ে পরিণত করতে চাইছে।

এ কংগ্রেস নেতা আরও বলেন, সংসদের নিরাপত্তা যেভাবে ভেঙে পড়েছে তাই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করা হয়েছিল। তারা বাইরে অনেক কথা বললেও সংসদে কিছু বলছেন না। সেই প্রশ্ন তুললেই বিরোধীদের ওপর আক্রমণ নেমে আসছে।

এর আগে গত ৪ ডিসেম্বর লোকসভায় শীতকালীন অধিবেশন শুরু হয়। ১৩ ডিসেম্বর অধিবেশন শুরু হওয়ার পরপরই নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করে দুই বিক্ষোভকারী পার্লামেন্ট ভবনের ভেতরে ঢুকে পড়ে এবং আইনপ্রণেতাদের টেবিলের ওপর উঠে ক্যানিস্টার স্প্রে করে। এসময় তারা ‘তানশাহি নেহি চালেগা’ অর্থ, ‘স্বৈরতন্ত্র চলবে না’ স্লোগান দেয়। পরে তাদের আটক করে পুলিশ।

১৪ ডিসেম্বর এ নিয়ে বিরোধী দলগুলো লোকসভা এবং রাজ্যসভায় নিরাপত্তা ত্রুটির বিষয়ে প্রতিবাদ জানায় এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করে তোলপাড় সৃষ্টি করে। এসময় হট্টগোল সৃষ্টির অভিযোগে কংগ্রেস এমপি টিএন প্রথাপন, হিবি ইডেন, জোতিমনি, রাম্য হরিদাস এবং ডিন কুরিয়াকোসকে শীতকালীন অধিবেশনের বাকি কার্যক্রমের জন্য বরখাস্ত করেন স্পিকার। এরপরও হট্টগোল না থামলে আরও ৯ এমপিকে শীতকালীন অধিবেশন থেকে বরখাস্ত করা হয়।

এছাড়াও পার্লামেন্টের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভা থেকে বহিষ্কার করা হয় তৃণমূল কংগ্রেসের এমপি ডেরেক ও'ব্রাইনকে।

আরবিএস  
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর