এক হুতিকে রুখতে একট্টা ১০ দেশ!

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৭:৫২ পিএম

লোহিত সাগরে বিভিন্ন জাহাজে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। সোমবারও দুটি জাহাজে ড্রোন হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। 

এতে করে ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচল বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলা মোকাবেলায় ১০ দেশের জোট গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। 

হুতিদের হামলা ঠেকাতে এসব দেশ সমন্বিতভাবে কাজ করবে। যদিও আমেরিকার এমন ঘোষণার পর এখনও হুতি তরফে কোন ধরনের প্রতিক্রিয়া দেয়া হয়নি, কোন কথাও বলেনি। 

সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে বিভিন্ন জাহাজে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী হুতি। শুধু হামলাই নয়, একটি জাহাজ ছিনতাইও করেছে তারা। 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত বোমাবর্ষণের প্রতিবাদে এসব হামলা চালানোর দাবি করেছে তারা। এতে করে ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচল বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। 

এসব হামলায় হুতিদের কাছে অসহায় হয়ে পড়েছে লোহিত সাগরপথে যাতায়তকারী সব জাহাজ। তাই এবার হুতিদের ঠেকাতে আটঘাট বেঁধে নেমেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ১০ দেশ। 

বহুজাতিক নিরাপত্তা উদ্যোগে যোগদানকারী দেশগুলোর মধ্যে ব্রিটেন, ফ্রান্স, বাহরাইন এবং ইতালিও রয়েছে। হুথিদের হামলা ঠেকাতে এসব দেশ সমন্বিতভাবে কাজ করবে।

জ্বালানি তেলসহ বৈশ্বিক বাণিজ্যের প্রায় ১২ শতাংশ এই লোহিত সাগর রুট দিয়েই হয়ে থাকে। আর হুতিদের নিত্য মিসাইল ও ড্রোন হামলা সমুদ্রপথের এই ট্রানজিট রুটকে বাধাগ্রস্ত করছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, সব দেশের জন্য ন্যাভিগেশনের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে ও আঞ্চলিক নিরাপত্তা ও সমৃদ্ধি জোরদার করার লক্ষ্য নিয়ে কাজ করবে এই নিরাপত্তা জোট।

এদিকে, গাজা উপত্যকায় ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে সোমবার আরও দুটি জাহাজে হামলা চালানোর দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী হুথি। লোহিত সাগরে পণ্যবাহী ওই দুই জাহাজকে লক্ষ্য ড্রোন হামলা করা হয়।

টানা আড়াই মাস ধরে গাজা উপত্যকায় আগ্রাসন চালাচ্ছে ইসরাইল এবং তাদের এই বর্বর হামলার মধ্যেই ইরান-সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীটির একের পর এক হামলা আঞ্চলিক সংঘাতের ঝুঁকিকে আরও বাড়িয়ে তুলেছে। এবার সেই হামলা মোকাবেলায় ১০ দেশের জোট গড়ল যুক্তরাষ্ট্র।

একাত্তর/এসি
হরমুজ় প্রণালী নিয়ে বিশ্ববাজারে সৃষ্ট উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের আরও এক লাইফলাইন বা গুরুত্বপূর্ণ জলপথ অচল করে দেওয়ার প্রকাশ্য হুমকি দিল ইরান। তেহরানের সোজা...
ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনির একজন শীর্ষ উপদেষ্টা হুমকি দিয়েছেন যে, তেহরান যেভাবে হোরমুজ প্রণালী কার্যত অচল করে দিয়েছে, ঠিক সেভাবেই তাদের মিত্ররা (হুতি) বাব আল-মানদাব শিপিং রুটটিও বন্ধ করে...
মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন বারুদের গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ওয়াশিংটনকে এক প্রকার ‘শর্তযুক্ত শান্তির’ প্রস্তাব দিয়েছে। হুতিদের পক্ষ থেকে জানানো...
পাসাহ উৎসবের প্রাক্কালে ইসরাইল জুড়ে এখন উৎসবের বদলে বাজছে যুদ্ধের সাইরেন। ইরান, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সম্মিলিত আক্রমণে মধ্যপ্রাচ্যের, বিশেষ করে ইসরাইলের রণক্ষেত্র এখন এক...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর