বুরুন্ডিতে বন্দুকবাজি, শিশুসহ নিহত ২০

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১২:০৯ পিএম

পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডিতে বন্দুকধারীদের হামলায় নারী ও শিশুসহ ২০ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।

রোববার (২৪ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) সাথে বুরুন্ডির পশ্চিম সীমান্তের কাছে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২০ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন বলে একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন। হামলায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত শুক্রবার সন্ধ্যায় দেশটির ভুগিজো শহরে ওই অভিযানে নিহতদের মধ্যে ১২ শিশু, দুই গর্ভবতী নারী এবং একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন বলে দেশটির সরকারের মুখপাত্র জেরোম নিওনজিমা জানান।

এদিকে হামলার দায় স্বীকার করেছে রেড-তাবারা বিদ্রোহী গোষ্ঠী। বুরুন্ডিয়ান কর্তৃপক্ষের কাছে তারা ‘সন্ত্রাসী’ গোষ্ঠী হিসেবে বিবেচিত। তবে তারা ৯ জন সৈন্য এবং একজন পুলিশ অফিসারকে হত্যা করার দাবি করেছে। এই গোষ্ঠীটি ২০১৫ সাল থেকে পূর্ব ডিআরসিতে অবস্থিত ঘাঁটি থেকে বুরুন্ডি সরকারের বিরুদ্ধে লড়াই করছে।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, বিদ্রোহীদের হামলায় সেনা ও পুলিশ সদস্যরা পালিয়ে যাওয়ার পরে বেসামরিক ব্যক্তিরা অসহায় অবস্থার মধ্যে পড়ে যায়।

প্রিসিল কানয়াঞ্জ নামে একজন কৃষক বলেছেন, পালানোর চেষ্টা করার সময় এখানে অনেক লোক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

উল্লেখ্য, ২০১১ সালে গঠিত হওয়া রেড-তারাবা গোষ্ঠীর ৫০০ থেকে ৮০০ যোদ্ধা রয়েছে বলে ধারণা করা হয়। ২০১৫ সাল থেকে বুরুন্ডিতে হওয়া অধিকাংশ মারাত্মক হামলার জন্য এই গোষ্ঠীটিকে দায়ী করা হয়।

 

এআর
মধ্য আফ্রিকার দেশ চাদের পূর্বাঞ্চলে পানি নিয়ে দুই পরিবারের মধ্যকার বিরোধ শেষ পর্যন্ত ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী লিমান মাহামাত জানিয়েছেন, এই সহিংসতায় অন্তত ৪২ জন...
আফ্রিকা সফরের দ্বিতীয় পর্যায়ে বুধবার ক্যামেরুনের মাটিতে পা রাখলেন পোপ লিও। চার দেশের এই উচ্চাভিলাষী ১০ দিনের সফরে পোপের মূল লক্ষ্য ক্যামেরুনের ইংরেজিভাষী অঞ্চলগুলোতে চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধে...
ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ এবং সম্প্রতি ইসলামাবাদে শান্তি আলোচনা থমকে যাওয়ার প্রেক্ষাপটে গত সপ্তাহান্তে বিশ্বজুড়ে ব্যাপক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের...
আফ্রিকার শিং খ্যাত 'হর্ন অব আফ্রিকা' অঞ্চলের দীর্ঘদিনের অমীমাংসিত ভূখণ্ড সোমালিল্যান্ডকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ইসরাইল।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর