রোবটিক স্পেসপ্লেন উৎক্ষেপণ যুক্তরাষ্ট্রের

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০১:২৫ পিএম

মহাকাশে এক্স-৩৭বি নামে রোবটিক স্পেসপ্লেন উৎক্ষেপণ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে রোবটিক স্পেসপ্লেনটি উৎক্ষেপণ করা হয়। এক্স-৩৭বি ২০২০ সালের পর থেকে মহাকাশে মার্কিন সামরিক বাহিনীর তৃতীয় মিশন।

এক্স-৩৭বি রোবটিক স্পেসপ্লেন যা মূলত মার্কিন সামরিক বাহিনীর একটি গোপন মিশন। এর আগে অন্তত ছয়বার স্পেসপ্লেন উৎক্ষেপণ করেছিল তারা।

দুই সপ্তাহ আগে চীন নিজস্ব প্রযুক্তিতে তৈরি রোবটিক স্পেসপ্লেন মহাকাশে উৎক্ষেপণ করেছে। চীনের রোবট স্পেসপ্লেনটি শেনলং বা ডিভাইন ড্রাগন নামে পরিচিত। চীনের পরই যুক্তরাষ্ট্রও তাদের স্পেসপ্লেন পাঠালো। এর মাধ্যমে মহাকাশে দেশ দুটির ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতায় নতুন মাত্রা যোগ করলো।

স্পেসপ্লেন উৎক্ষেপণে এবারই প্রথম স্পেসএক্স ফ্যালকন হেভি রকেট ব্যবহার করা হয়েছে। ফ্যালকন হেভি রকেট তিনটি তরল-জ্বালানিযুক্ত রকেট কোরের সমন্বয়ে গঠিত। রকেটটি এ স্পেসপ্লেনকে আগের চেয়ে উচ্চতর গতিতে কক্ষপথে পৌঁছে দিতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে।

এক্স-৩৭বি ২০২০ সালের পর থেকে মহাকাশে মার্কিন সামরিক বাহিনীর তৃতীয় মিশন। তবে মিশন সম্পর্কে খুব কমই তথ্য প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন।

এই মিশন বছরের পর বছর স্থায়ী হবে বলে ধারণা করা হচ্ছে এবং সামরিক বাহিনীর ন্যাশনাল সিকিউরিটি স্পেস লঞ্চ কর্মসূচির অধীনে মার্কিন স্পেস ফোর্সের মাধ্যমে পরিচালিত হবে। বোয়িং নির্মিত এই স্পেসপ্লেনটি প্রায় ২৯ ফুট লম্বা এবং একটি মিনি স্পেস শাটলের মতো। মনুষ্যবিহীন মহাকাশযানটি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রথম মিশনটি ছিল ২০১০ সালে। এরপর ২০২০ সালে আরও বেশ কয়েকটি মিশন পরিচালনা করা হয়। ফ্লাইটগুলো ২ হাজার কিলোমিটার নীচের উচ্চতায় নিম্ন-পৃথিবী কক্ষপথে সীমাবদ্ধ ছিল।

পেন্টাগন তার সবশেষ মিশনের সময় স্পেসপ্লেনটি কতটা উঁচুতে উড়বে তা জানায়নি।

এক্স-৩৭বি মহাকাশের পরিবেশে উদ্ভিদের বীজ কীভাবে প্রভাবিত হয় তা জানার জন্যও পরীক্ষা চালাবে বলে জানানো হয়েছে। তবে মিশনটির পরিকল্পিত সময়কালও স্পষ্ট করা হয়নি। এটি সম্ভবত ২০২৬ সালের জুন পর্যন্ত বা তার পরও চলবে বলে অনুমান করা হচ্ছে। এর আগের মিশনটি আড়াই বছর পর্যন্ত স্থায়ী হয়েছিল।

একাত্তর/আরএ
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর