আরব সাগরে নজরদারি আরও বাড়ালো ভারত

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৩:২৭ পিএম

আন্তর্জাতিক সমুদ্র পথে চলাচল করা বাণিজিক্য জাহাজগুলোতে ঘন ঘন হামলার ঘটনার পর উত্তর ও মধ্য আরব সাগর এবং এডেন উপসাগরে নজরদারি বাড়িয়েছে ভারতীয় নৌবাহিনী। রোববার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির নৌবাহিনী।

এই বিবৃতিতে বলা হয়েছে, ডেস্ট্রয়ার ও ফ্রিগেট সমন্বিত নেভাল টাস্ক গ্রুপগুলোকে সাগরে নিরাপত্তা অভিযান পরিচালনা করতে এবং কোন কোন ক্ষেত্রে বাণিজ্যিক জাহাজগুলোকে সহায়তা করার জন্য মোতায়েন করা হয়েছে। উত্তর ও মধ্য আরব সাগর এবং এডেন উপসাগরে যুদ্ধজাহাজগুলো সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

ভারতীয় নৌবাহিনী আরও বলেছে, তারা ভারত মহাসাগরে নতুন নিরাপত্তা ঝুঁকি পরীক্ষা করতে কোস্ট গার্ডের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে। সাম্প্রতিক সময়ে পণ্যবাহী জাহাজ নিশানা করে একাধিক হামলার ঘটনার পর আরব সাগরের নিরাপত্তা জোরদারে এই সিদ্ধান্ত নিলো নয়াদিল্লি।

এর আগে, আরব সাগরে তিনটি যুদ্ধজাহাজ ও একটি নজরদারি সামরিক উড়ান মোতায়েন করে ভারত। এগুলোতে এমন সব ক্ষেপণাস্ত্র আছে, যা সঠিক নিশানায় আঘাত হানতে সক্ষম। এছাড়া মোতায়েন করা হয়েছে একটি সামুদ্রিক নজরদারি বিমান।

সবশেষ ২৩ ডিসেম্বর আরব সাগরে ভারতীয় উপকূল থেকে ২০০ মাইল দূরে একটি পণ্যবাহী ট্যাংকারে ড্রোন হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এমভি কেম প্লুটো নামের ওই ট্যাংকারে হামলা করেছিল ইরান। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এ অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

ভারতীয় নৌবাহিনী বলেছে, হামলাস্থল ও সেখানে পাওয়া জাহাজের ক্ষতিগ্রস্ত অংশগুলো দেখে মনে হচ্ছে, তাতে ড্রোন হামলা হয়েছিল। তবে বিষয়টি নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষার প্রয়োজন। হামলার সময় ট্যাংকারটিতে থাকা ক্রুদের ২০ জন ছিলেন ভারতীয়। এ কারণেই সাগরে নজরদারি বাড়ালো দিল্লি।

 

এআর
আসছে বিপর্যয়! আরব সাগরে তৈরি হয়েছে নতুন ঘূর্ণিঝড়। যার নাম বিপর্যয়। নামটি আবার বাংলাদেশের দেয়া। ঘূর্ণিঝড় বিপর্যয় ধেয়ে আসছে উপকূলের দিকে। তবে কোন উপকূলে এটি আঘাত হানতে সেটি এখনো পরিস্কার হয়নি। তবে,...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর