জাপানে মৃত্যু বেড়েই চলেছে, পানি-বিদ্যুৎহীন বহু মানুষ 

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১২:০৫ পিএম

জাপানে একদিনে দেড় শতাধিক ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ জনে। এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। মৃত্যুর সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। 

খৃষ্টীয় নববর্ষের দিনে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে মধ্য জাপান। একদিনে ১৫৫টি ভূমিকম্পের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দ্বীপ শহর ইশিকাওয়া প্রিফেকচার।

জাপানের প্রভাবশালী সংবাদ সংস্থা এনএইচকে জানিয়েছেন, চলমান উদ্ধার অভিযানের মধ্যে ৬২ জনের মৃত্যু নিশ্চিত করেছে কর্মকর্তারা। তবে এই সংখ্যা আরো বাড়বে বলে ধারণা করছেন তারা। 

ভূমিকম্পের কারণে ভূমিধসে বেশ কিছু রাস্তা বন্ধ হয়ে গেছে। ফলে শহরের প্রধান রাস্তাগুলি পরস্পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে বিঘ্ন সৃষ্টি হয়েছে উদ্ধার কাজে। 

আর ধসে পড়া বাড়ির নিচে অনেকেই এখনো আটকা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। কর্মকর্তারা সতর্ক করেছেন যে, এই সপ্তাহে একই ধরনের তীব্রতার আফটারশক অর্থাৎ আরো ভূমিকম্প হতে পারে। 

ওয়াজিমা শহরের কর্মকর্তারা বলছেন, ভূমিকম্পের কারণে ওয়াজিমায় প্রায় ২০০টি বাড়ি ধ্বংস হয়েছে। কাছাকাছি সুজু সিটিতে উদ্ধার অভিযান ও চলাচলের সুবিধার জন্য ভেঙে পড়া ৫০টিরও বেশি বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে মাটিতে মিশিয়ে দেয়া হয়েছে। 

ওয়াজিমা ও সুজুর হাসপাতালে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত প্রিফেকচারে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে নেয়া হচ্ছে ক্ষতিগ্রস্তদের। কিন্তু হাজার হাজার মানুষরা এখন বিদ্যুৎহীন রয়েছে এবং কিছু এলাকায় পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। 

কিয়োটো বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প বিশেষজ্ঞ গোটো হিরোয়ুকি বলেছেন, সোমবার হয়ে যাওয়া ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ব্যাপকতা আরো বাড়তে। 

 

আরআর
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পরও থামেনি ধ্বংসস্তূপে জীবনের খোঁজ। মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৬১ জনে পৌঁছেছে।
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুগ্ম ভূমিকম্পের আটদিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর