দক্ষিণ কোরিয়ার দিকে দুই শতাধিক গোলা নিক্ষেপ, বাড়ছে যুদ্ধ উত্তেজনা

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৯:০৪ পিএম

উত্তরের পশ্চিম উপকূল থেকে দক্ষিণ কোরিয়ার ইয়নপিয়ং দ্বীপের দিকে দুইশ' রাউন্ডেরও বেশি আর্টিলারি শেল বা গোলা ছুঁড়েছে উত্তর কোরিয়া। এ নিয়ে প্রতিবেশি দুই দেশের মধ্যে নতুন করে যুদ্ধ উত্তেজনা দেখা দিয়েছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে শুক্রবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।  

ইয়নপিয়ং দ্বীপের দিকে গোলা ছোঁড়ার পররই দক্ষিণ কোরিয়া বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে নির্দেশ দেয় সিউল।  

এ ঘটনাকে ‘উসকানিমূলক কাজ’ বলে অভিহিত করেছে দক্ষিণ কোরিয়া।

তবে উত্তর কোরিয়ার দাবি, আর্টিলারি শেল নিক্ষেপের ফলে দক্ষিণ কোরিয়ার দ্বীপটি কোনো ঝুঁকিতে পড়েনি।  

এর আগে, ২০১০ সালে প্রায় একই ধরনের গোলার আঘাতে ইয়েনপিয়ং দ্বীপে অন্তত চারজন নিহত হয়।

দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টার মধ্যে আর্টিলারি শেলগুলো নিক্ষেপ করে কিম প্রশাসন। তবে সেগুলো দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে প্রবেশ করেনি। 

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ বলেন, এতে আমাদের জনগণ বা সামরিক বাহিনীর কোনো ক্ষতি হয়নি। তবে এ ধরনের কার্যক্রম কোরীয় উপদ্বীপে শান্তির জন্য হুমকিস্বরূপ এবং সীমান্ত অঞ্চলে উত্তেজনা বাড়িয়েছে।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তার দেশের সামরিক, যুদ্ধাস্ত্র ও পারমাণবিক অস্ত্রের বিভাগকে যুদ্ধের প্রস্তুতি ত্বরান্বিত করার নির্দেশ দেয়ার কয়েকদিনের মাথায় শেল নিক্ষেপের এ ঘটনা ঘটলো। 

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী শিন ওন-সিক শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, আমাদের সামরিক বাহিনীকে অবশ্যই শত্রুকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করার প্রস্তুতি গ্রহণ করতে হবে যাতে তারা আরেকটি উসকানি দেওয়ার সাহস না করে। 

এর আগে গেলো ডিসেম্বরে কিম জং উন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের ‘উসকানি দিলে’ পিয়ংইয়ং পারমাণবিক হামলা চালাতে দ্বিধা করবে না। 

সীমান্তে উত্তেজনা প্রশমনে ২০১৮ সালের একটি সামরিক চুক্তি সই করেছিল দুই কোরিয়া। ওই চুক্তিতে বলা হয়, দুই কোরিয়াকে তাদের সীমান্তে স্থাপিত নো-ফ্লাই এবং বাফার জোনে লাইভ-ফায়ার অনুশীলন এবং এরিয়াল নজরদারি বন্ধ করতে হবে। তবে নভেম্বরে উত্তর কোরিয়া প্রথম সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করলে দুই কোরিয়ার মধ্যে বিবাদ শুরু হয়। এতে এই সামরিক চুক্তিটি ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।

আরবিএস
উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ভূ-রাজনীতির এক টানটান উত্তেজনার মধ্যে দীর্ঘ সাত বছর পর সোমবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ২০১৯ সালে তাঁর শেষ সফরের তুলনায় এবারের পিয়ংইয়ংয়ের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।...
বিশ্বরাজনীতির সh নিয়মনীতি ও নিষেধাজ্ঞা বুড়ো আঙুল দেখিয়ে আবারও পরমাণু অস্ত্রের হুঙ্কার দিলেন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন। বৃহস্পতিবার উত্তর কোরিয়া সম্পূর্ণ নতুন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ...
ভূমধ্যসাগরের গভীরে সলিল সমাধি হওয়া একটি রুশ কার্গো জাহাজকে ঘিরে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য। সিএনএন’র এক সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘উরসা মেজর’ নামের ওই জাহাজটি সম্ভবত সাবমেরিনে...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর