কিউবাতে পেট্রোলের দাম বাড়লো পাঁচ গুণ

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৮:১০ পিএম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এমনিতেই বিশ্বের জ্বালানি বাজারে অস্থিরতা চলছে। এর সাথে মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে হামাস-ইসরাইল সংঘাত। বিশ্বের দেশে দেশে জ্বালানি তেল নিয়ে চলছে বড় ধরনের সংকট। পরিস্থিতি সামাল দিতে বাড়ানোর হচ্ছে জ্বালানি তেলের দাম।

এবার মধ্য আমেরিকার ছোট্ট দেশ কিউবাতেও জ্বালানি তেল সংকটের কারণে মহাবিপদে পড়েছে দেশটির সরকার। কিউবাতে অর্থনৈতিক পরিস্থিতিতে চলছে মন্দা। বাড়ছে নিত্যপণ্যের দাম। এতেই খাবি খাচ্ছে দেশটির সাধারণ মানুষ। এই পরিস্থিতির মধ্যেই এসেছে পেট্রোলের দাম বাড়ানোর ঘোষণা।

তাও আবার এক লাফে কয়েকগুণ বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। এক ধাক্কায় পাঁচশ’ শতাংশ বাড়লো পেট্রোলের দাম। দুই-পাঁচ টাকা দাম বাড়লেই যেখানে হিমশিম খায় মধ্যবিত্তরা, সেখানেই পাঁচ শতাংশ দাম বাড়ায় কার্যত হাতের নাগালের বাইরে চলে গেছে দেশটির জ্বালানি তেল।

কিউবা সরকার জানিয়েছে, ১ ফেব্রুয়ারি থেকে নতুন দাম কার্যকর হবে। বাজেটে ঘাটতি মেটাতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।  আগে যেখানে এক লিটার গ্যাসোলিনের দাম ছিল ২৫ পেসো, যা মার্কিন ২০ সেন্টের সমান। সেই তেলের দামই বর্তমানে ১৩২ পেসোয় পৌঁছেছে।

প্রিমিয়াম গ্যাসোলিনের দামও ৩০ পেসো থেকে বেড়ে ১৫৬ পেসোয় পৌঁছেছে। যাদের মাসিক বেতনই ২১ ডলার, অর্থাৎ ১৭৫০ টাকা, তারা কীভাবে প্রতি সপ্তাহে ১০ লিটার গ্যাসোলিন কিনবে ৯০০ টাকা দিয়ে, তা নিয়েই প্রশ্ন সাধারণ মানুষের মনে, বলছেন এতে করে জীবনযাত্রার ব্যয় বাড়বে অনেকটাই।

শুধু তো জ্বালানির দামই বাড়েনি। এরসঙ্গে বিদ্যুতের খরচও এক ধাক্কায় অনেকটা বেড়েছে। সরকারের তরফে বিদ্যুতের দাম ২৫ শতাংশ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।

এক কোটি ১০ লক্ষ জনসংখ্যার কিউবাতে ৯০ দশকের পর সব থেকে ভয়ঙ্কর আর্থিক সঙ্কটের মুখোমুখি। এ পরিস্থিতি আরও খারাপ হয়েছে করোনাকালে। অর্থনীতির পতন, বিদেশি সাহায্য কমে আসা, কৃষিতে মন্দা ও পরিকাঠামোগত দুর্বলতার কারণে ক্রমশ ধসে যাচ্ছে কিউবার অর্থনীতি।

২০২৩ সালে কিউবার অর্থনীতি দুই শতাংশ পতন হয়েছে। মূল্যবৃদ্ধি বেড়েছে ৩০ শতাংশ। এর ফলে জ্বালানিসহ অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্য কেনা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

এআরএস
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের রক্তক্ষয়ী সংঘাতের নেপথ্যেই নতুন করে বাণিজ্যিক মেরুকরণের জল্পনা শুরু হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা তথা মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার এবং রুশ...
ইরানের দেয়া সাতদিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৬ ডলার ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ এবং তীব্র জ্বালানি সংকটের মধ্যে থাকা কিউবায় নতুন করে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। শুক্রবার সংঘটিত এই ব্ল্যাকআউটের ফলে দেশজুড়ে চরম বিদ্যুৎহীন পরিস্থিতির সৃষ্টি হয়,...
ইরানের জ্বালানি অবকাঠামো ও তেল ট্যাঙ্কারে যে কোনো মার্কিন হামলার জবাবে সমান ও সমপরিমাণ পাল্টা আঘাত হানার স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। মধ্যপ্রাচ্য...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর