রুশ গোয়েন্দা বিমান ভুপাতিতের দাবি ইউক্রেনের

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৮:৩৪ পিএম

আজভ সাগরের উপর রাশিয়ার একটি সামরিক গুপ্তচর উড়োজাহাজ গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। যদি এই দাবি সত্য হয়, তাহলে সেটি হবে মস্কোর জন্য বড় আঘাত। 

দেশটির সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনি বলেছেন, বিমানবাহিনী একটি এ ফিফটি দূরপাল্লার রাডার সনাক্তকারী বিমান এবং একটি এয়ার কন্ট্রোল সেন্টারকে পুরোপুরি ধ্বংস করতে পেরেছে। এ ব্যাপারে কোন প্রতিক্রিয়া দেয়নি রাশিয়া। 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার টেলিগ্রামে জেনারেল ভ্যালেরি জালুঝনি বলেন, ইউক্রেনীয় বিমান বাহিনী শত্রুদের একটি দূরপাল্লার রাডার শনাক্তকরণ উড়োজাহাজ এ-৫০ এবং উড়ন্ত এয়ার কন্ট্রোল সেন্টার আইএল-২২ ভূপাতিত করেছে। তিনি লেখেন, আজভ সাগরে বিমান বাহিনীর অভিযানের উপযুক্ত পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য আমি কৃতজ্ঞ।

একটি এ-৫০ উড়োজাহাজ দাম ৩৩০ মিলিয়ন ডলার বলে উল্লেখ করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় । তবে কিয়েভের বিবৃতিতে বলা হয়নি কীভাবে উড়োজাহাজটি ধ্বংস করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বা তৃতীয় পক্ষ থেকে স্বতন্ত্রভাবে ইউক্রেনীয় দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য লিখিত অনুরোধে সাড়া দেয়নি।

গেলো বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ব্রিফিংয়ে বলা হয়েছে, রাশিয়ার কাছে সম্ভবত ছয়টি অপারেশনাল এ-৫ সার্ভিসে রয়েছে। বিমানগুলো তৈরি কয়েক মিলিয়ন ডলার খরচ হতে পারে। ইউক্রেনের দাবি সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি। 

রুশ কর্মকর্তারা বলেছেন, তাদের কাছে হামলা সম্পর্কে কোন তথ্য নেই। তবে রুশ ঘটনা সত্যি হলে এই ক্ষতি রাশিয়ার যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সোভিয়েত আমলের শেষ দিকে রাশিয়ার এ-৫০ উড়োজাহাজ ব্যবহার শুরু করে। এটি একটি বড় আকারের উড়োজাহাজ। যা শত্রুদের উড়ান, জাহাজ ও মিসাইল কয়েকশ’ কিলোমিটার এলাকায় শনাক্ত করতে পারে। এতে আকাশপথে হামলার জন্য সতর্ক ব্যবস্থা রয়েছে। কয়েকজন রুশ সামরিক ব্লগার বলেছেন, এই বিমান ভূপাতিত হওয়া রুশ বিমানবাহিনীর জন্য বড় ক্ষতি। কারণ এমন উড়োজাহাজের সংখ্যা অল্প।

এআর
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর