ফটো ফিচার: ১০০ দিনে গাজায় ইসরাইলি হামলায় ধ্বংসযজ্ঞ

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৯:৪৯ পিএম

গাজা উপত্যকায় সামরিক হামলা শুরুর পর, গেলো ১০০ দিনে দশ হাজারের বেশি বোমা ও মিসাইল ব্যবহার করেছে বলে দাবি করেছে ইসরাইল। এই সময়ে গাজাতে চালানো হয়েছে শত শত বিমান হামলা।

গাজার সরকারি কর্মকর্তারা বলছেন, হামাসের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে গাজার ৫০ শতাংশের বেশি আবাসন এলাকা ধ্বংস হয়ে গেছে, বসবাসের অযোগ্য বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরাইলি হামলা থেকে বাঁচতে গাজার উপত্যকায় বসবাস করা প্রায় ২০ লাখ বাসিন্দার মধ্যে ৮৫ শতাংশই বাড়িঘর ছেড়ে পালিয়েছে। তবে এরিমধ্যে নিহতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে।

গাজায় ইসরাইলি বর্বরতা ও ধ্বংসযজ্ঞের চিত্র অনুধাবনে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি গাজার খান ইউনিস, মাগাজি এবং রাফাহ শহরের উপর দিয়ে ড্রোন উড়িয়ে ভিডিও করেছে।

ড্রোন থেকে তোলা সেই সব ভিডিওতে ফুটে উঠেছে ইসরাইলি গোলায় বিধ্বস্ত গাজা উপত্যকার দৃশ্য। উপর্যুপরি বিমান হামলা, বোমা ফেলা আর মিসাইলের আঘাতে গাজা এখন কার্যত ধ্বংসপুরী।

১০০ দিনে ইসরাইলের হামলায় তছনছ হয়েছে গাজা। জাতিসংঘের হিসাবে উপত্যকাটির ৩ লাখ ৫৯ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে। সেখানে ২৩ লাখ বাসিন্দার মধ্যে ১৯ লাখই এখন অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত।

উপত্যকাজুড়ে মানবিক সংকটও চরমে। খাবার, পানি ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে। গাজার ৩৬টি হাসপাতালের মধ্যে ১৫টি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

রোববার ফিলিস্তিন–ইসরাইল সংঘাতের ১০০তম দিনেও গাজায় নির্বিচার হামলা চালানো হয়। এই উপত্যকার মানুষ এখন স্বজন হারানোর বেদনার সঙ্গে নিজের প্রাণ বাঁচানো নিয়ে দুঃস্বপ্নের সময় পার করছেন।

উপত্যকাটিতে ইসরাইলের হামলায় নিহত হয়েছেন ২৩ হাজার ৯৬৮ ফিলিস্তিনি। আহত ৬০ হাজার ৫৮২ জন। তাদের বেশির ভাগই নারী ও শিশু।

গাজায় ইসরাইলি নৃশংসতার প্রতিবাদের উত্তাল বিশ্ব। ফিলিস্তিনিদের সমর্থন দিয়েছে বিভিন্ন দেশ, চলছে বিক্ষোভ। গেলো দু’দিনে বিক্ষোভ হয়েছে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের ৩০ দেশে।

এআরএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
আমেরিকা ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর সোমবার মধ্যরাতে আবারও সরাসরি সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে মাইনিং (মাইন স্থাপন)চেষ্টাকে কেন্দ্র করে উভয় দেশ এক মাসেরও...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর