পাকিস্তানে এক ডজন ডিম ৪০০ টাকা, পেঁয়াজ ৬১৫

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৫:৫৭ পিএম

পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশ বেলুচিস্তানে জঙ্গি সংগঠন জইশ অল অদলের এক ঘাঁটিতে ইরানের মারাত্মক মিসাইল ও ড্রোন হামলার পর, ইরানেও পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। ইসলামাবাদেরও দাবি, তারাও ‘জঙ্গি দমন’ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে অন্য কোনো বিরোধ নেই। 

পাকিস্তান এমন একসময়ে সীমান্তের জঙ্গি ইস্যুতে ইরানের সঙ্গে সাংঘর্ষিক বিরোধে জড়ালো যখন দেশটির সামনে আছে জাতীয় নির্বাচন। তবে তার চেয়ে বড় চ্যালেঞ্জ দেশটির ভঙ্গুর অর্থনীতি। মুদ্রাস্ফীতি, নিত্যপণ্য, এবং অর্থনৈতিক সঙ্কটে এখনও জর্জরিত পাকিস্তান। আছে জ্বালানি সংকটও।

সম্প্রতি লাহোরে এক ডজন ডিমের দাম পৌঁছেছে চারশ’ পাকিস্তানি টাকায়। স্থানীয় প্রশাসন ব্যর্থ হয়েছে সরকারি মূল্য নীতি কার্যকর করতে। বিভিন্ন নিত্যপণ্যের দাম বেঁধে দিলেও কোথাও সেটি মানা হচ্ছে না। উল্টো যে যেমন পারছে দাম রাখছে। এতে করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশছোঁয়া।

শুধু ডিম ই নয়। সাধ্যের বাইরে চলে গেছে পেঁয়াজের দামও। এক কেজি পেঁয়াজ পাকিস্তানের বিভিন্ন স্থানীয় বাজারগুলোতে বিক্রি হচ্ছে কেজি প্রতি ২৩০ থেকে ২৫০ পাকিস্তানি টাকায়। যেখানে সরকার নির্ধারিত মূল্য প্রতি কেজিতে ১৭৫ টাকা। কিন্তু এই দামে দেশটির কোথাও পেঁয়াজ পাওয়া যায় না। 

পাল্লা দিয়ে বেড়েছে মুরগির দামও। এক কেজি মুরগির দাম পাকিস্তানি খুচরো বাজারে ৬১৫ টাকা। মুদ্রাস্ফীতি তথা অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে দেশটির ইকোনমিক কোঅর্ডিনেশন কমিটি নির্দেশ দিয়েছে ন্যাশনাল প্রাইস মনিটরিং কমিটিকে৷ যাতে অত্যাবশ্যকীয় পণ্যের দাম সাধ্যের মধ্যেই থাকে৷

চিনির বাজারও তেতো! দেশটিতে চিনির পাইকারি দর প্রতি কেজি ৮ টাকা বেড়ে ১৫৩ টাকায় পৌঁছেছে। চিনির খুচরা মূল্য প্রতি কেজি ১৫০-১৫৫ টাকা থেকে ১৬০ টাকা হয়ে গেছে। অনলাইন দোকানগুলোতে দাম আরও চড়া। প্রতি কেজি চিনির মূল্য ১৬০-১৬৫ টাকা থেকে ১৭০ টাকা পর্যন্ত।

ঋণভারেও জর্জরিত পাকিস্তান। ২০২৩-২৪ আর্থিক বর্ষের নভেম্বরে দেশটির আন্তর্জাতিক ঋণের অঙ্ক পৌঁছে গেছে ৬৩,৩৯৯ ট্রিলিয়ন পাকিস্তানি টাকায়। বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে আর্থিক বিকাশ নেই। ফলে সমাজের ধনীরাই উপকৃত হয়েছে। বাকি স্তরের মানুষ ক্রমশ পিছিয়ে পড়েছে৷

আরবিএস
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হেরে কেবল শিরোপাই হাতছাড়া করেনি আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে নিজেদের সম্মানও বিসর্জন দিয়েছে তারা! ম্যাচের পর স্প্যানিশ খেলোয়াড়দের ওপর শারীরিক আক্রমণ এবং ট্রফি...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর