রাজতন্ত্রের সমালোচনা করায় ৫০ বছরের কারাদণ্ড

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৫:০৬ পিএম

থাইল্যান্ডের রাজতন্ত্রের সমালোচনা করায় দেশটির এক নাগরিককে ৫০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। থাই রাজতন্ত্রের মানহানিবিরোধী কঠোর আইনের অধীনে এটিই কোনো ব্যক্তিকে দেয়া সবচেয়ে দীর্ঘ মেয়াদের সাজা। 

থাইল্যান্ডের একটি লিগ্যাল রাইট গ্রুপের বরাতে এ কথা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। 

দেশটির উত্তরাঞ্চলীয় চিয়াং রাই নগরীর একটি আপিল আদালত বৃহস্পতিবার ৩০ বছর বয়সী মংকোল থিরাকোটকে ৫০ বছরের কারাদণ্ড দেয়। গণতন্ত্রপন্থী সাবেক এ কর্মী তার ফেসবুক একাউন্টে রাজপরিবার নিয়ে অবমাননাকর পোস্ট দেয়ার দায়ে তাকে এ সাজা দেয়া হলো।

আদালত সূত্রে জানা গেছে, মংকোল একটি অনলাইনভিত্তিক পোশাকের দোকানের মালিক। রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে একটি বিক্ষোভে অংশ নেয়ায় ২০২১ সালে প্রথমবার গ্রেপ্তার হন তিনি।

প্রাথমিকভাবে একটি নিম্ন ফৌজদারি আদালত তাকে ২৮ বছরের কারাদণ্ড দিয়েছিল। কিন্তু তার আপিল আবেদনের শুনানি চলাকালে আরও ১১টি মামলায় থিরাকোটকে দোষী সাব্যস্ত করায় তাকে এ রেকর্ড ভঙ্গ করা সাজা হয়।

গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে থাইল্যান্ড এ বিতর্কিত আইনের ব্যবহার বাড়ানোর পর এ রেকর্ড সাজা দেয়া হলো। 

দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভিন্নমতাবলম্বীদের কণ্ঠ রোধ করতেই এই কৌশল নিয়েছে থাই আদালত।

তবে থাই আইনজীবীদের মানবাধিকার সংগঠন (টিএলএইচআর) বলছে, মংকোল দেশটির সর্বোচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন করবেন।

এর আগে ২০২১ সালে একই ধরণের অভিযোগে এক নারীকে ৪৩ বছরের কারাদণ্ড দিয়েছিল আদালত।  

আরবিএস
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় হামলাকারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২২ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি ব্যক্তিগত সাফারি পার্কে সম্প্রতি কয়েক সপ্তাহের মধ্যে প্রাণঘাতী ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণে অন্তত ৭২টি বাঘ মারা গেছে। 
মার্কিন আদালত দণ্ডিত ও কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টাইন মামলার কয়েক মিলিয়ন নথি প্রকাশের পর এক নজিরবিহীন সংকটে পড়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘লেনকো বিয়ারক্যাট’ মডেলের অত্যাধুনিক এক সাঁজোয়া যানে করে আদালতে নিয়ে যাওয়া হয়।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর