সৌদি আরবে প্রবাসীদের নিষিদ্ধ হলো যে কাজ

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১১:২৩ পিএম

ভিনদেশি কর্মীদের জন্য এক দুঃসংবাদ দিয়েছে সৌদি আরবের সরকার। প্রবাসীদের জন্য ডেলিভারি সেবায় কাজকে নিষিদ্ধ করে আইন প্রণয়ন করেছে। বুধবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবের ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি (টিজিএ) পণ্য ডেলিভারি কাজে নিয়োজিতদের জন্য নির্দিষ্ট ইউনিফর্ম প্রবর্তনসহ এই খাতকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে নতুন আইন তৈরি করেছে।

আগামী ১৪ মাসের মধ্যে এই ডেলিভারি পরিষেবা থেকে প্রবাসীদের বাদ দিতে হবে। এই খাতে কেবল সৌদি নাগরিকরা কর্মরত থাকতে পারবেন। এপ্রিল মাস থেকে এই আইন কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

আইনে বলা হয়েছে, দেশটির ডেলিভারি কোম্পানিগুলোকে তাদের ড্রাইভারদের জন্য ফেস-ভেরিফিকেশন ফিচার চালু করতে হবে। যা সরাসরি টিজিএর সিস্টেমের সাথে সংযুক্ত থাকবে।

নতুন আইনে হালকা যানবাহনে পৌর ও গ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বিজ্ঞাপন দেয়ার অনুমতি দেয়া হবে। এ ব্যবস্থায় নিযুক্ত চালকদের দক্ষতার পাশাপাশি নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

কেবল সৌদি নাগরিকেরা এ খাতটিকে কর্মরত থাকবেন। বর্তমানে সৌদি আরবে ৩৭টি কোম্পানি লাইসেন্স নিয়ে ডেলিভারি সেবা দিয়ে যাচ্ছে। গত বছরে দেশটিতে ২০ কোটিরও বেশি ডেলিভারি সম্পন্ন হয়েছে।

টিজিএ মুখপাত্র সাহেল আল জুওয়ায়েদ বলেন, সৌদি আরবের গুরুত্বপূর্ণ খাতগুলোর একটি ডেলিভারি খাত। এ খাতের কার্যকারিতা নিয়ন্ত্রণ ও সম্প্রসারণ আমাদের প্রধান উদ্দেশ্য।

তিনি বলেন, সৌদিতে পার্সেল এবং অন্যান্য অর্ডার সরবরাহের জন্য ১০০টি লাইসেন্সপ্রাপ্ত হালকা পরিবহন সংস্থা রয়েছে। তারা ডেলিভারি অ্যাপগুলোর সহযোগিতায় পরিষেবাটি সরবরাহ করতে পারে।

এআরএস
সৌদি আরবের জাতীয় তেল জায়ান্ট- সৌদি আরামকো'র প্রধান কার্যালয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরদিন আবারও দেশটির সব বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোয় অনবরত হামলা চালিয়ে যাওয়ার নজিরবিহীন হুমকি...
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক নজিরবিহীন ও রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় সৌদির প্রধান কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হওয়ার ঘটনায় সৌদি আরবের অভ্যন্তরীণ...
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন এক ভারতীয় নাগরিক। এতে হুথিদের এই বর্বরোচিত...
সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও সামরিক স্থাপনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লাগাতার ও রক্তক্ষয়ী হামলার ছবি-ভিডিও ধারণ করায় দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে একাধিক আমেরিকান নাগরিক...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর