মরুতে ছয় লাশ, নেপথ্যে গাঁজা কারবার

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৪:২৩ পিএম

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মোজেভ মরুভূমির দুর্গম এলাকা থেকে ছয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর পুলিশ পাঁচ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। সোমবার তদন্তকারী কর্মকর্তারা বলেছেন, অবৈধ গাঁজা উৎপাদন নিয়ে বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ছয়জনের মধ্যে চারজনের পরিচয় তারা শনাক্ত করেছেন। নিহতরা সবাই পুরুষ। তারা সবাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছে বলে নিশ্চিত করেছে নিরাপত্তাবাহিনী। তবে নিহতদের মধ্যে চারজনের শরীরে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে।

পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, অবৈধ গাঁজা নিয়ে বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা বলছেন, গাজা লেনদেনের জন্য তারা ওই স্থানে গিয়েছিলেন। গুলিবিদ্ধ এক ব্যক্তি জরুরি সেবা ৯১১-এ ফোন করে জানালে, পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

পুলিশ কর্মকর্তা মাইকেল ওয়ারিক সোমবার সাংবাদিকদের বলেন, নিহতদের মধ্যে চারজনের শরীরে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে। চারজনের মৃতদেহ কাছাকাছি স্থান থেকেই পাওয়া যায় এবং অল্প দূরেই বাকি সব লাশ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাঁজা নিয়ে বিরোধে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ বলেছে, তদন্তকারীরা বলেছেন, ভুক্তভোগীরা গাঁজা লেনদেনের জন্য ওই স্থানে দেখা করতে গিয়েছিলেন। গত বছরও ওই এলাকায় অবৈধ গাজা উদ্ধারের জন্য ৪১১টি ওয়ারেন্ট জারি করা হয়েছিল এবং ৩৪ হাজার কেজি প্রক্রিয়াজাত গাঁজা জব্দ করা হয়েছিল বলে পুলিশ জানায়।

ঘটনাটির এখনো তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে মোট আটটি বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছে। ২০১৬ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় প্রাপ্তবয়স্কদের জন্য গাঁজা ক্রয় বৈধ করা হলেও গাঁজার একটি কালোবাজার রয়ে গেছে। আর গাঁজার কারবারিরা লেনদেনের জন্য মরু অঞ্চলকে ব্যবহার করে আসছে।

 

 

এআর
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর