টেলিগ্রাম নিয়ে মুখোমুখি মস্কো-প্যারিস

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৬:২৩ পিএম

সামাজিক মাধ্যম টেলিগ্রাম মেসেজিং অ্যাপের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী (সিইও) পাভেল দুরোভকে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই গ্রেপ্তারের ঘটনায় ফ্রান্সের সাথে রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। 

শনিবার সন্ধ্যায় ফ্রান্সের রাজধানী প্যারিসের ল্য বুর্জে বিমানবন্দর থেকে রুশ বংশোদ্ভূত এ ধনকুবেরকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তার আটকের মেয়াদ বুধবার পর্যন্ত বাড়ানো হলে, মঙ্গলবার ফরাসি সরকারের এমন কর্মকাণ্ডের নিন্দা জানান ল্যাভরভ। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের।  

এক্ষেত্রে ফরাসি সরকার বাক স্বাধীনতা, তথ্য প্রচারের স্বাধীনতা এবং সাংবাদিকদের পেশার বিপরীতে অবস্থান নিয়েছে বলেও অভিযোগ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।  

টেলিগ্রাম মেসেজিং অ্যাপের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী (সিইও) পাভেল দুরোভ।

শীর্ষ এ কূটনীতিক বলেন, দুরোভকে ভয়ানক শাস্তির হুমকি দেয়া হয়েছে। মূলত টেলিগ্রামের (অ্যাপ্লিকেশন) এনক্রিপশন কোডগুলোতে অ্যাক্সেস পাওয়ার লক্ষ্যেই তাকে হুমকি দেয়া হয়েছে।

তাকে 'কোনো একজনের পরামর্শে' গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি ল্যাভরভের। 

এর আগে পার্লামেন্টের নিম্নকক্ষে রাশিয়ার স্টেট ডুমার চেয়ারম্যান ব্যাচেস্লাভ ভোলোদিন বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্সের মাধ্যমে টেলিগ্রামের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে।

শনিবার ব্যক্তিগত বিমানে ফ্রান্সের ল্য বুর্জে বিমানবন্দরে অবতরণের পর দুরোভকে গ্রেপ্তার করা হয়। অবতরণের আগেই তাকে গ্রেপ্তারের প্রস্তুতি নেয় পুলিশ। কারণ, তার বিরুদ্ধে ফ্রান্সে গ্রেপ্তারি পরোয়ানা ছিলো।

ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাতের দ্বৈত নাগরিকত্ব রয়েছে দুরোভের। এ নিয়ে সংযুক্ত আরব আমিরাতের সাথেও দ্বন্দ্বে জড়াতে পারে প্যারিস, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।  

ফরাসি পুলিশের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, একটি তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মডারেটরের অভাবে টেলিগ্রামে বিস্তর অপরাধ ছড়ানো ও পুলিশের সঙ্গে সহযোগিতার অভাবের অভিযোগ নিয়ে তদন্ত করছে তারা।

আরবিএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর