মার্কিন হামলায় সিরিয়ায় ১৮ ইরানপন্থি যোদ্ধা নিহত

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৯ পিএম

মধ্যপ্র্যাচের দেশ ইরাক ও সিরিয়ায় ৮৫টির বেশি স্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলায় সিরিয়ার পূর্বাঞ্চলে ১৮ ইরানপন্থি যোদ্ধা নিহত হয়েছেন। শুক্রবারের হামলায় ইরানপন্থিদের ২৬টি গুরুত্বপূর্ণ স্থাপনাও ধ্বংস করা হয়েছে।

সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণকারী ব্রিটেনভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।

ওই মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা এএফপিকে জানিয়েছে, দেইর এজর শহর থেকে ১০০ কিলোমিটার দূরে ইরাকি সীমান্তের কাছে আল বুকামালের পর্যন্ত বিস্তৃত পূর্ব সিরিয়ার অন্তত ২৬টি গুরুত্বপূর্ণ স্থান ধ্বংস করা হয়েছে। অভিযানে ধ্বংস করা এই সাইটগুলো অস্ত্রের ডিপোসহ ইরানপন্থি গ্রুপগুলোকে হোস্ট করতে ব্যবহৃত হতো। 

শুক্রবার ৩০ মিনিট ধরে চালানো হামলার ৮৫টি লক্ষ্যবস্তুর মধ্যে ছিল সিরিয়ার চারটি এবং ইরাকের তিনটি এলাকা। 

এক প্রতিবেদনে রয়টার্স জানায়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর স্থাপনায় এসব হামলা হয়েছে।
এই হামলায় দূরপাল্লার বি-ওয়ান বোমারু যুদ্ধবিমান অংশ নেয়, যা যুক্তরাষ্ট্র থেকে উড়িয়ে নেওয়া হয়।

গত রোববার (২৮ জানুয়ারি) জর্ডানের উত্তরপূর্বাঞ্চলে সিরিয়া ও ইরাক সীমান্ত সংলগ্ন যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত ও ৪০ জনেরও বেশি সেনা আহত হয়।

গত সাত অক্টোবর গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে তুমুল উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরাক, সিরিয়া এবং জর্ডানে ১৬০ বারেরও বেশি আক্রমণ করেছে।

একাত্তর/আরআর/এসি
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তেহরানের বাসভবনে মার্কিন-ইসরাইলি যৌথ বিমান হামলায় ক্ষয়ক্ষতির প্রথম ভিডিও চিত্র প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এক সপ্তাহব্যাপী বিশাল...
অবশেষে মধ্যপ্রাচ্যের বারুদে ভেজা আকাশে কিছুটা শান্তির সুবাতাস বইতে শুরু করেছে। তীব্র আন্তর্জাতিক চাপ আর অভ্যন্তরীণ অর্থনীতির ধস ঠেকাতে ইরানের ওপর নতুন করে পরিকল্পিত বিমান হামলা বাতিলের ঘোষণা...
ওমান উপকূলে মার্কিন সামরিক বাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের জলসীমায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের...
সাম্প্রতিক যুদ্ধে ইরানের কৌশলগত আবু মুসা দ্বীপ লক্ষ্য করে যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথভাবে দুই হাজারের বেশি প্রজেক্টাইল এবং প্রায় ৩০০টি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর