কাগজের পাত্রে টগবগ করে পানি ফুটছে, আর তাতেই তৈরি হচ্ছে চীনাদের প্রিয় সব খাবার। কিছুটা অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমনিই পরিবেশবান্ধব কাগজের পাত্র বাজারে এনেছে একটি চীনা কোম্পানি। এসব পাত্র তৈরিতে ব্যবহৃত হয়নি কোনো ধরনের পলিথিন বা প্লাস্টিক উপাদান।
চীনা কমিউনিস্ট পার্টির সংবাদমাধ্যম চায়না রেডিও ইন্টারন্যাশনাল বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের কুয়াংতোং প্রদেশের ফোশান সিটির কুয়াংতোং কুয়ানহাও হাই টেক কোম্পানি এই কাগজের পাত্র উৎপাদন করছে।

বায়োডিগ্রেডেবল বা পচনশীল এই পাত্র পুরোপুরি পরিবেশবান্ধব। কাগজের এই পাত্রে রান্না করা যায়। এসব পাত্র উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে। এর মূল উপাদান হলো শতভাগ প্রাকৃতিক উড ফাইবার।
কোম্পানির ভাইস জেনারেল ম্যানেজার কাও মিংসিং জানান, এই পাত্র উচ্চ তাপমাত্রায় তেল, পানি, মশলা সহ্য করতে পারে। তাদের উৎপাদিত পণ্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাষ্ট্রের মানেও উত্তীর্ণ হয়েছে বলে জানান মিংসিং।
কাগজের হলেও এ পাত্রে রান্না করা যাবে মাছ-ভাতসহ যেকোনো তরকারি। পাত্রে আগুন ধরার কোনো সম্ভাবনা নেই।
তবে কবে নাগাদ এ কাগজের পাত্র বাজারে আসবে সে বিষয়ে এখনও কিছু জানায়নি কোম্পানিটি।
গাজায় পানের অযোগ্য পানিই খেতে হচ্ছে বাস্তচ্যুতদের
ভারতে এখনও সবচেয়ে বড় সমস্যা ক্ষুধার জ্বালা