মিয়ানমার সঙ্কটে কেন নীরব প্রতিবেশীরা?

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩১ পিএম

সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের সামরিক বাহিনী গত তিন বছরে দেশের অনেক জায়গার নিয়ন্ত্রণ হারিয়েছে। দেশটিতে এর আগের গণতন্ত্রপন্থী আন্দোলনের তুলনায় বর্তমানে চলমান প্রতিরোধ আন্দোলন জাতীয় অভ্যুত্থানে রূপ নিয়েছে। এ পরিস্থিতিতে, আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে প্রতিবেশী দেশগুলো নীরব ভূমিকা পালন করছে, কিন্তু কেন?

২০২১ সালে সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের সামরিক বাহিনী গত তিন বছরে দেশের অনেক জায়গার নিয়ন্ত্রণ হারিয়েছে। যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব পিস তাদের মূল্যায়নে বলছে, মিয়ানমারে বর্তমানে যে প্রতিরোধ গড়ে উঠেছে তা এখনো পর্যন্ত সফল বলেই মনে হচ্ছে।

সংস্থাটি বলছে, টানা দুই বছর ধরে ছোট ছোট সফলতা পাওয়ার পর এই আন্দোলন ২০২৩ সালের অক্টোবর থেকে সুসংগঠিতভাবে দেশজুড়ে সামরিক অভিযান পরিচালনা শুরু করেছে, যা এখন আসলেই জান্তা সরকারের শাসনকে হুমকির মুখে ফেলেছে।

যখন মিয়ানমারের এমন অবস্থা তখন আন্তর্জাতিক সম্প্রদায় কী ভূমিকা পালন করছে? মিয়ানমারের চলমান উত্তেজনা ও অস্থিতিশীলতা প্রতিবেশীসহ আঞ্চলিক হুমকি সৃষ্টি করলেও প্রতিবেশী দেশগুলো এখনো কোনো ধরনের সহযোগিতা নিয়ে এগিয়ে আসেনি।

প্রতিবেশী দেশগুলোর মধ্যে থাইল্যান্ড মিয়ানমার থেকে পালিয়ে যাওয়া শরণার্থীদের আশ্রয় দিয়েছে। কিন্তু নতুন থাই সরকার মিয়ানমারের সেনাবাহিনীর সাথে তার ঐতিহ্যগত সম্পর্ক এড়িয়ে চলার চেষ্টা করছে, যার কারণে এই এলাকায় প্রবেশাধিকার সীমিত হয়ে আসছে মিয়ানমারের নাগরিকদের জন্য।

যুদ্ধক্ষেত্রে মিয়ানমারের সামরিক বাহিনীর অস্বাভাবিক পরাজয় এবং শক্তিশালী প্রতিরোধ বাহিনীর সামনে টিকতে না পেরে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের কারণে এ নিয়ে কিছুটা কঠোর হয়েছে ভারত। সম্প্রতি তারা সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর বিকল্প নিয়েও চিন্তা করছে।

চীনের সাথে জান্তা সরকারের সম্পর্ক উন্নয়নের বিষয়টিও আবার পুনর্বিবেচনার মুখে পড়েছে। মিয়ানমারের অভ্যন্তরে সামরিক জেনারেলদের প্রশ্রয়ে এবং চীনের নাগরিকদের টার্গেট করে পরিচালিত প্রতারণা চক্রকে উৎখাতের বিষয়ে বিদ্রোহী গোষ্ঠী বিশেষ করে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সকে সমর্থন দিয়েছে বেইজিং। যুক্তরাষ্ট্র বরাবরই মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য চাপ দিয়ে আসছে।


আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
রাশিয়ার প্রতাপশালী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত নিরাপত্তা নাটকীয়ভাবে বৃদ্ধি করেছে। বিশেষ তরে ক্রেমলিনে গড়ে তোলা হয়েছে নিখুত নিরাপত্তা ব্যবস্থা। শীর্ষস্থানীয় রুশ সামরিক কর্মকর্তাদের...
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে থেকে শাসন অব্যাহত রাখছেন।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে বিশ্বমঞ্চের শিরোপা হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে বসে লিওনেল মেসির সেই অঝোর ধারায় কান্না, পুরো আর্জেন্টিনার হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তবে, হারের এই...
মেটলাইফ স্টেডিয়ামের ১০৬ মিনিটে ফেরান তোরেসের সেই গোল যখন স্পেনকে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি এনে দিল, ঠিক সেই মুহূর্তে মাঠের লড়াই গড়াচ্ছিল কুৎসিত এক রণক্ষেত্রে! ফাইনালের শেষ বাঁশি বাজার পর যখন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর