বিখ্যাত ‘গান্ডাম’ ভাস্কর্যটি ভাঙা হবে মার্চেই

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৯ পিএম

জাপানের রাজধানী টোকিওর ইয়োকোহামায় তিন বছরেরও বেশি সময় ধরে জনপ্রিয় আকর্ষণ হিসেবে থাকার পরে অ্যানিমেশন চরিত্র গান্ডামের বিশাল ভাস্কর্যটি আগামী মার্চ মাসে ভেঙে ফেলা হবে। 

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, প্রমাণ আকারের ১৮ মিটার লম্বা ভাস্কর্যটি "মোবাইল স্যুট গান্ডাম" নামক জনপ্রিয় অ্যানিমেশন টিভি সিরিজ থেকে নেয়া হয়। অ্যানিমে প্রোগ্রামের প্রথম সম্প্রচারের ৪০ তম বার্ষিকী উদযাপনের জন্য এটি ২০২০ সালে স্থাপন করা হয়।

ইয়োকোহামার কর্মকর্তারা জানান, রোবট না হলেও ভাস্কর্যটি যান্ত্রিকভাবে সক্রিয়, অর্থাৎ এটি তার হাত ও পা নড়াচড়া করতে পারে। গেলো তিন বছরে গান্ডাম ১৩ লাখেরও বেশি দর্শকদের আকর্ষণ করেছে, প্রধানত বিদেশি পর্যটকদের। 

কর্মকর্তারা আরও জানান, চলতি বছরের মার্চ মাসের ৩১শে তারিখে ভাঙা হবে ভাস্কর্যটি।

এদিকে জেলার বাণিজ্যিক স্থাপনাগুলোতে এই রোবটের প্রস্থানের স্মরণে বিদায় অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা চলছে৷

২৬শে ফেব্রুয়ারি থেকে গান্ডাম সমন্বিত পতাকা এবং ব্যানার দিয়ে একটি ট্রেন স্টেশনের কাছে একটি চলন্ত ওয়াকওয়ে সাজানোর পরিকল্পনা করছেন আয়োজকরা। এছাড়া ইয়োকোহামার উপকূলীয় সমুদ্রের পানির মধ্যে ফেরিস হুইলে গান্ডাম অ্যানিমে চরিত্রগুলোর বিভিন্ন চিত্রের আলোকসজ্জা স্থাপন করারও পরিকল্পনা করছে তারা।

ইয়োকোহামার মেয়র ইয়ামানাকা তাকেহারু বলেন, করোনাভাইরাস মহামারি চলাকালীন অর্থনৈতিক মন্দার মধ্যে ভাস্কর্যটি প্রদর্শন করা হয় এবং এটি অনেক দর্শকদের আকর্ষণ করে শহরের অন্তর্মুখী অর্থনীতিকে সমর্থন করেছে।

আরবিএস
অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
প্রচণ্ড গতিতে ধেয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টাইফুন ডলফিনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চল। শনিবার ঝড়ের আঘাতে অন্তত ছয়জন আহত হওয়ার পাশাপাশি...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর