লেবাননে হামলার জবাবে পাল্টা আক্রমণ হিজবুল্লাহর

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৫ পিএম

দখলদার ইসরাইলের উত্তরাঞ্চলে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। এসব ক্ষেপণাস্ত্রের আঘাতে বহু ইসরাইলি হতাহত হয়েছে বলা খবর পাওয়া গেছে। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও কোনো তথ্য দেয়নি তেল আবিব। 

ইরানভিত্তিক প্রেস টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরাইলি আগ্রাসনে অন্তত ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর হিজবুল্লাহর পক্ষ থেকে জবাব হিসেবে বৃহস্পতিবার এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

এক বিবৃতিতে ইরান সমর্থিত সংগঠনটি জানিয়েছে, দক্ষিণ লেবাননের নাবাতিয়ে এবং সাওয়ানে অঞ্চলে ইসরাইল যে গণহত্যা চালিয়েছে তার প্রাথমিক জবাবে অধিকৃত ভূখণ্ডের কাইরাত শামোনা শহরে কয়েক ডজন কাতিউশা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।

ইসরাইল দক্ষিণ লেবাননে আগ্রাসন চালানোর পর হিজবুল্লাহ বলেছিল, দখলদারদের এই অপরাধযজ্ঞের জন্য মূল্য দিতে হবে। এরপরই লেবানন থেকে ইসরাইলের ভেতরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

এর আগে ইসরাইলি হামলায় দক্ষিণ লেবাননের একই পরিবারের ১৫ জন নিহত হয়েছেন, যার মধ্যে পাঁচজন শিশু রয়েছে। 

ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের সাথে ইসরাইলের সংঘাত শুরুর পর এটিই ছিলো লেবাননের ওপর ইসরাইলের সবচেয়ে বড় আগ্রাসনের ঘটনা। 

এর আগে গেলো অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ২৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। 

এর জবাবে ইসরাইলে হামলা চালিয়ে আসছে শিয়াপন্থি সংগঠনটি। ‌এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ এ পর্যন্ত ইসরাইলের বিরুদ্ধে ১০০০ এর বেশি হামলা চালিয়েছে।

লেবাননের প্রতিরোধকামী সংগঠনটি বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা হামলা থামাবে না। 

আরবিএস
ফিলিস্তিনিদের অধিকার সমর্থনে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর