পাকিস্তানে সরকার গঠন করবে কারা?

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০২ পিএম

পাকিস্তানের ১৬তম সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে আট ফেব্রুয়ারি। এরপর চূড়ান্ত ফল প্রকাশে সময় লাগে তিন দিন। মোট ২৬৬টি আসনের মধ্যে এককভাবে সরকার গঠনে কোনো এক দল বা জোটের প্রয়োজন ১৩৪টি আসন। কিন্তু এবারের নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে সব দলদের মধ্যে বিভিন্ন চুক্তি শুরু হয়। কারণ পাকিস্তানের সংবিধান অনুযায়ী ২৯ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠনের করতে হবে।

ভোটের ফল অনুসারে, নির্বাচনে ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্ররা অপ্রত্যাশিতভাবে ৯৩ আসন জিতেছে। কিন্তু সরকার গঠনের জন্য তাদের যথেষ্ট আসন ছিলো না।

অন্যদিকে নওয়াজ শরিফের দল পিএমএল-এন ৭৫ ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৫৪ আসনে জয় পায়।

গত সপ্তাহে পিএমএল-এনের নেতা খাজা সাদ রফিক পিটিআই সমর্থিত প্রার্থীদের জোটের আহাবন জানান। কিন্তু তার এই প্রস্তাব রাজি হয়নি পিটিআই।

শুক্রবার আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ছয় দলীয় জোট করবে নওয়াজ শরিফ ও বিলাওয়াল ভুট্টোর দল। এই জোট হবে পিএমএল-এন ও পিপিপি এর নেতৃত্বে এবং জোটে ১৫০টিরও বেশি আসন থাকবে। 

পিএমএল-এন নেতা শেহবাজ শরীফকে প্রধানমন্ত্রী পদের জন্য জোটের মনোনীত প্রার্থী করা হয়েছে। তার বিরোধী হিসাবে পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার দলের নেতা ওমর আইয়ুবকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন।

পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির সব নতুন সদস্য তাদের শপথ নেওয়ার পরে এবং স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার পরে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রীর জন্য ভোট হবে।

পাকিস্তানে ১২ কোটি রেজিস্টার্ড ভোটারদের মধ্যে এবার ছয় কোটিরও বেশি ভোটার ভোট দিয়েছে। যা এর আগের যেকোনো নির্বাচনের থেকে বেশি। 

কিন্তু ২৪ কোটি মুসলমানের এই দেশটির ইতিহাসে আজ পর্যন্ত কোনো প্রধানমন্ত্রীই তার মেয়াদ পূর্ণ করতে পারেননি। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী এই চক্র ভাঙতে পারবে কি না তা ভবিষ্যৎ বলবে।

একাত্তর/আরআর/এসি
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর